নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিভেল মাহমুদ

প্রিভেল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

প্রানের শহর ঢাকা ও যানজট

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫

আমাদের সবার প্রানের শহর ঢাকা। যে কোন কাজে আমরা যখন মফস্বল থেকে ঢাকা গমন করি। সবচেয়ে বিরক্তিকর দৃশ্য হচ্ছে যানজট। সরকার এই জিনিসটা নিয়ে একটু নড়েচড়ে বসেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল প্রকল্প, ইন্টার সিটি রেল প্রকল্পগুলো হচ্ছে তার দৃশ্যপট। এই প্রকল্পগুলোতে ব্যয় হবে প্রায় ৪৫ হাজার কোটি টাকা। এই প্রকল্পগুলোর সুফল পাব সরকারি হিসেব মতে ২০১৯ সালে কিন্তু এ ধরনের প্রকল্পগুলো বাস্তবায়নে অতীত অভিজ্ঞতা বলছে ভিন্নকথা। ঢাকা শহরে প্রতিদিন প্রায় মিলিয়ন খানিক যানবাহন চলাচল করে। যার কিনা অনেকাংশ দখল করে আছে প্রাইভেটকারগুলো। রাস্তার দৃশ্য দেখলে দেখা যায় দুইটি প্রাইভেটকার রাস্তার যে জায়গাটা দখল করে, একটা বাস সে পরিমান অংশ দখল করে, কিন্তু একটি প্রাইভেটকারে চলাচল করে ২ জন (ড্রাইভার গাড়ি চলে বলে চলাচল করে) দুইটি গাড়িতে ৪ জন আর সমপরিমাণ জায়গা দখলকৃত একটি বাসে গাদাগাদি করে চলাচল করে ৫০-৬০ জন। এখন ভিআইপি, ভিভিআইপি ছাড়া বাকিদের গনপরিবহনে চলাচল করতে হবে। বর্হিবিশ্বে এটাই করে। তবে তাদের জন্য বিকল্প হিসেবে মানসম্পন্ন এসিগাড়ির সংখ্যা অবশ্যই বাড়াতে হবে। এই গাড়ির সংখ্যা বৃদ্ধির জন্য নিশ্চই ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হবে না। সরকার সবসময় তেলে মাথায় তেল দিতে ব্যস্ত। আপামর জনসাধারনের কাছ থেকে করের আওতা বৃদ্ধি করছে কিন্তু সঠিক ও সুষম বন্টন কি হচ্ছে? তো সরকার যানজট নিরসনে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন। ভেবে দেখবেন।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.