নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিভেল মাহমুদ

প্রিভেল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার লুকানো আবেগ।।।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

ক্লাশে বরাবরই ভালো ছেলের তকমাটা আমার গায়ে সেটে ছিল। তাই শিক্ষকদের স্নেহ, বন্ধুদের মনের একটু বেশি জায়গাই ছিল আমার দখলে। কিন্তু যে মেসে থাকতাম, সেখানকার বন্ধুরা আমায় জানতো কঠিন মনের মানুষ হিসেবে। মেসেরই এক বড় ভাই এক মেয়েকে খুব ভালোবাসতো, তবে মেয়েটা তাকে পছন্দ করতোনা। তাকে যখনি বলতাম কি লাভ ওর পিছনে সময় নষ্ট করে? তার উদাসীন উত্তর আমি তো বাসি!! একদিন মেয়েটার বিয়ের দিন চলে আসলে, তার সেকি কান্না, তাকে সান্ত্বনা দিতেই, সে আমাকে হার্টলেস উপাধি দিয়ে ছাড়লো।
যাক সে কথা ছোটবেলায় অনেকের মতো আমিও বিটিভিতে বাংলা ছবি প্রান ভরে উপভোগ করেছি। তখন অবশ্য সেটাই ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। কষ্টের ছবি দেখে অনেক কাদঁতাম, আজো কান্না করি নিজের চাপা কষ্ট উপলব্ধি করে।
তুমি হয়তো জানোনা প্রতিটি মুহুর্ত তোমার সাথে কাটানো স্মৃতিগুলো মনে পড়ে।তুমি উচ্চশিক্ষা নিতে ঢাকায় চলে গেলে। সেখানে তোমার মোবাইল নেই, তারপর ও যখন তুমি লুকিয়ে কল করে ওই প্রান্ত থেকে বল, আমাকে বুঝি ভুলে গেছো না? তখন আমি হাসি। তোমার কপট রাগ আরো বেড়ে যায়। তুমি আবার বল, তুমি খুব খারাপ বলে কান্নাকাটি শুরু কর। আমি আবারো হাসি এবার অভিমানে লাইনটা কেটেই দিলে।।
ওপাশে জানি তোমারটা চলছে আর এপাশে আমারটা ও শুরু হয়েছে। ছেলেদের হয়তো জিনগত সমস্যা এটা, তাদের চোখ থেকে অশ্রুক্ষরণ হয় না, হয় হৃদয়ে রক্তক্ষরণ। যা দেখা যায় না। প্রায় দুইমাস পর কল, আনন্দটা সামলানোর আগেই কেটে গেল। জানি অভিমান নিয়ে রাতে কল দিবে। তখনি না হয় বলবো তোমাকে বড্ড বেশি ভালোবাসি।।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১

নিউ মার্কেট বলেছেন: :(( :(( :((

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

প্রিভেল মাহমুদ বলেছেন: |-) |-) |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.