| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিথাগোরাস মাহমুদ
অতি সাধারন একজন মানুষ । লেখালেখি করার ইচ্ছা আছে ।
পরিস্থিতি অনুসারে আমাদের প্রতিক্রিয়া এবং সাময়িক অথবা স্থায়ী মানসিক অবস্থাকেই আমার কাছে আবেগ বলে মনে হয় । এর সংজ্ঞা অন্য কেউ ভিন্ন দিতে পারে । বস্তুত কোন মানুষই আবেগের বাইরে যেতে পারে না । একটু রসিকতা করেই বলি ! আমার মাঝে মাঝে মনে হয় সৃষ্টকর্তা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন জানেন ? প্রথমে মানুষের দেহ বানিয়েছেন । অতঃপর উপরের অংশে হাজার হাজার আবেগ প্রবেশ করিয়ে ঝাকুনি দিয়ে গুলিয়ে দিয়েছেন । পরিস্থিতি সাপেক্ষে সঠিক আবেগ প্রদর্শন করা উচিত । আমাদের সমাজে জিনিসগুলোকে দুভাগে ভাগ করা হয় । প্রথমত বাস্তববাদী এবং দ্বিতীয়ত আবেগী । আমাদের সমাজে যা করা হয় তা হলো সঠিক আবেগপ্রদর্শনকারীদের বাস্তববাদী বলা হয় । আর বাকীদের আবেগী । মনে করা হয় বাস্তববাদীদের আবেগ থাকে না অথবা থাকলেও তারা তা প্রদর্শন করে না । কিন্তু আমার তা মনে হয় না । আমার কাছে যা মনে হয় তা হলো আমরা সবাই আবেগী । এবং প্রত্যেকে আবেগ এর অন্তর্ভুক্ত । কেউ তার সঠিক প্রকাশ ঘটাতে পারে আর কেউ পারে না । অর্থাৎ আমাদের কাছে আমার মতে কিঞ্চিৎ ভুল ধারনা আছে । আবেগ বলতে আমরা সাধারনত ভালোবাসা,স্মৃতিকাতরতা ইত্যাদি বুঝি । কিন্তু আবেগ মানে আমাদের প্রতিক্রিয়া । রাগ,ক্ষোভ,হিংসা ইত্যাদিও আবেগ । সুতরাং বদলে ফেলুন আবেগ নিয়ে ধারনাগুলো । আরো জানতে কমেন্ট করতে পারেন । ইন শা আল্লাহ আমি যতটুকু জানি ততটুকু দেয়ার চেষ্টা করবো !
©somewhere in net ltd.