নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সন্ধানে অটুট

বইয়ের স্বাদ ই-বুকে নেয়া যায় না । তেমনি কলাম লিখার স্বাদ ব্লগে লিখে শুধুই দুধের স্বাদ ঘোলে মিটানোর চেষ্টা !

পিথাগোরাস মাহমুদ

অতি সাধারন একজন মানুষ । লেখালেখি করার ইচ্ছা আছে ।

পিথাগোরাস মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস , তদন্ত কমিটির সুপারিশ ও কিছু কথা !

২৪ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৬

সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে । মিডিয়া,ফেসবুক,সুশীল সমাজ সব ভালোই সরব হয়ে উঠছে । সম্প্রতি বুয়েটিয়ান এবং এইচ এস সি' ১৪ ব্যাচের মাঝে নিরব দ্বন্দ ও হয়েছে । আর ওদিকে তদন্ত কমিটির সুপারিশ আসলো যে প্রতি বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন সহ প্রতি বিষয়ের জন্য ২০ সেট প্রশ্ন আর দিনে দুটি করে পরীক্ষা নেয়ার । এ সুপারিশ তারা করতে যাচ্ছে (সূত্রঃ আর টি ভি ফেজবুক অফিসিয়াল পেজ)। আমার সন্দেহ এর বিন্দুমাত্রও বাস্তবায়ন হয় কিনা । কারন প্রশ্ন ফাঁস ওই পিচ্চি ফাইভে পড়া বাচ্চার পি ই সি পরীক্ষার সময় ও হয়।এগুলো যখন পরিকল্পিত তখন আর কি করার । উপর মহল থেকেই পরিচালিত হয় এগুলো । আর কাউকে গ্রেফতার নাটক মাত্র । আগামী বার ধরে নিলাম দিনে দুটো করে পরীক্ষা নিবে এবং বিশ সেট প্রশ্ন করবে । তাহলে পরবর্তি সুবিধা হবে হয়তো পরীক্ষার এক মাস আগেই প্রশ্ন সাপ্লাই শেষ । আরো ভালো হবে ব্যাপারটা । আর পরীক্ষার আগের দিন রাতে গনমাধ্যম হিসেবে ব্যাবহৃত সামাজিক যোগাযোগ সাইট নামধারী !!!( শুধু বাংলাদেশের জন্য ) জানিয়ে দেয়া হবে কোন সেট প্রশ্ন কালকে কমন পড়বে । আর না হলে তো আরও ভালো । ট্রেডিশন অনুযায়ী পরীক্ষা হবে । আমাদের কলেজের এক স্যার ইয়ার ফাইনাল পরীক্ষার সময় বলেছিলেন ''এতো লিখে কি করবি? পরীক্ষার আগের রাতে তো প্রশ্ন পাবিই !!!'' ব্লেম করে বলা কথাটা অপ্রিয় হলেও সত্যি । প্রশ্ন আবারো ফাঁস হবে । যতই গলাবাজী হোক না কেনো । ইভেন বিশ সেট প্রশ্ন করলেও হবে । '১৫ ব্যাচের সাথে ভাবি নাটক দেখার অপেক্ষায় য়াছি । :D হে হে হে ! আপনারাও অপেক্ষা করুন । হয় ট্রেডিশন না হয় নতুন নাটক ! এর ব্যাতিক্রম হওয়া সম্ভব না । নাক ডেকে ঘুমা ভাই বোন । তোদের কোমল মনে আঘাত করার সাধ্য নাহিদ স্যারের নাই !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.