| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিথাগোরাস মাহমুদ
অতি সাধারন একজন মানুষ । লেখালেখি করার ইচ্ছা আছে ।
একটা জিনিস ভাবুন । আমরা কতটাই না অশান্ত? নিজেকে নিয়ে হোক আর অন্যকে নিয়ে হোক । ইসরায়েল, ফিলিস্তিন নিয়ে হোক আর ছ্যাকা খাওয়ার পরেই হোক । কি করবেন নিজেই দ্বিধায় পড়ে যান । টীন এজ বয়সীদের কথা কি বলবো । পনেরো বছরের কিশোর আর ঊনত্রিশ বছরের যুবক । সবাই সিদ্ধান্তহীনতায় ভুগে থাকি । আসলে আমরা কোন জিনিস দেখে নিজেকে স্থির রাখতে পারি না । কেউ হয়তো ইসরায়েল নিয়ে পাগল হয়ে যাচ্ছেন । কেউ বা দোষ খুজতে ব্যাস্ত । কেন সে ইহুদী দের বিরোধীতা করলো ? কেন সে জাতি ইসরায়েল কে ঘৃনা করলো না ? মুসলমানেরও দোষ ছিলো । তার কেনো ইহুদী দের তাড়িয়ে দিয়েছে । তার ফল এখন পাচ্ছে । তাদের শক্তি হয়েছে তাই তারা এখন তাদের বাপ দাদার সম্পত্তি ফিরে পেতে চায় । আবার অন্যদিকে কেউ হিটলারকেও টেনে আনছেন । যে পৃথীবির সবচেয়ে বড় জেনোসাইডের আদেশ দিয়েছিলো । আমরা অবশ্য জাতিগত দিক থেকে বা ধর্মগত দিক থেকে খুশিই হয়েছে । যা হোক যেটা বলছিলাম আমরা আসলেই গুলিয়ে যাচ্ছি । একটা বেলুনকে ফোলানোর পর ভেতর থেকে যদি বিভিন্ন দিকে খোঁচা দেয়া হয় তবে কি হবে? প্রথমে তার আকৃতির পরিবর্তন ঘটবে । অতঃপর? ফেটে যাবে । তাই নয় কি? এই বিষয় নিয়ে আমরা আগে তো এতোটা সোচ্চার হই নি? তবে আজ কেনো অশান্ত ? আমরা মানুষ বলে কথা । হুজুগে । কতটা হুজুগে তার একটা উদাহরন চান? তাহলে চলেন দেখি...একটা জিনিস খেয়াল করবেন ফেসবুকে সবাই প্রে ফর গাজা / Pray For Gaza লিখে স্ট্যাটাস দিচ্ছেন । কেউ প্রো পিক চেঞ্জ করছেন । এগুলো হওয়া স্বাভাবিক । তবে এরপরই ব্লগে একখানা লেখা দেখলাম । প্রে করে অলীক শক্তির কাছে সাহায্য চেয়ে লাভ নেই । আমেরিকা বা আরবের মত বড় শক্তিগুলোর কাছে সাহায্য প্রার্থনা করেন । এবার আমি আসি প্রধান কথায় ! ইনি কিসের মধ্য কি খুজে নিয়েছেন । আমরা মুসলিম বা যারা অন্যান্য ধর্মে বিশ্বাস করি তাদের কে একটা হেয় করার চেষ্টা করা হলো না? আজব মানুষ ! দ্বন্ধ সৃষ্টি করে কি লাভ হচ্ছে ? এখানেও ইশ্বরের অস্তিত্ব নিয়ে বিতর্কের জন্ম দিচ্ছেন । পাশাপাশি মানবতা ও প্রদর্শন করে যাচ্ছেন । অনেকেই বললেন ইসরায়েল বাপ দাদার সম্পত্তি ফিরে পেতে চাচ্ছে । একটা মানুষের থাকার জন্য কতটুকু জায়গা প্রয়োজন? ইসরায়েলে কি মানুষেরা থাকার জায়গা পাচ্ছে না? যা হোক এগুলো ফালতু আলাপ । কতটা অশান্ত হলে অন্য একটা ইশ্যুর মাঝে নিজের ইশ্যুকে এরা বড় করে ফুটিয়ে তুলতে চায় ভেবেছেন ? শান্ত হোন । গোসল করে আসুন । এতো অশান্ত হবেন না । বান্ধবী গেলে বান্ধবী আরো পাবেন । বন্ধু গেলে বন্ধু আরো পাবেন । হয়তো তারাও ফিরে আসবেন । এইটায় অন্তত মানবতা প্রদর্শন না করে মানবতার খাতির মোতাবেক কাজ করুন । সবচেয়ে বড় কথা দ্বিধায় থাকবেন না । এটা এ বয়স নয় । যে কোন একটা ডিসিশন নিয়ে ফেলুন । কোন জিনিস দেখে উত্তেজিত হয়ে যাবেন না । যদিও এটা উত্তেজিত হবার বয়স তবুও চেষ্টা করুন শান্ত থাকতে । সেনসেটিভ বিষয় নিয়ে নাড়াচড়া না করে দেখুন কে কি করে । যা হচ্ছে তা শুধু দেখুন,শুনুন আর শান্ত থাকুন । তাহলেই জানতে পারবেন আর শিখতে পারবেন ।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:২০
আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: ভাল লিখা