নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আর বিপ্লবী কখনো মরে না, তাদের জীবন-কর্ম-দর্শন নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছে বিপ্লবীদের কথা। www.biplobiderkotha.com

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

শেখ রফিক

সম্পাদকঃ বিপ্লবীদের কথা (মাসিক পত্রিকা), সম্পাদকঃ www.biplobiderkotha.com, সাধারণ সম্পাদকঃ বিপ্লবী গবেষণা সংসদ।

শেখ রফিক › বিস্তারিত পোস্টঃ

কত দিন দেখি না মা'য়ের মুখ

০২ রা মে, ২০১০ বিকাল ৩:০৫

কত দিন দেখি না মা'য়ের মুখ---

প্রায় এক বছর হয়ে গেল।

বাড়ি যাই যাই করে--- আর যাওয়া হয়নি।

দেখা হয়নি আমার মা'য়ের মুখখানি।

খাটের উপর বসে মায়ের হাতে তুলে দেয়া ভাত-মাছ, ভর্তা, ডাল খাওয়া হয়নি বহুদিন।

ঘুম পড়ার পূর্বে মা --নারিকেল তেল আর পানি ছেনে মাথায় দিয়ে আলতোভাবে চুল টেনে দিত--কখন যে ঘুমিয়ে যেতাম টেরই পেতাম না।

শীতে সকালে সেই খেজুরের রস ও জুন নারিকেলে ভেজানো ভাজা পিঠা গেল শীতে আর মা'য়ের হাতে খাওয়া হয়নি।

গাছে লিচু ধরেছে, আম ধরেছে, আমড়া ধরেছে---এগুলো পাকার সময়ও ঘনিয়ে এসেছে------শুধু আমার বাড়ি ফেরার সময় হচ্ছে না।

তাই মা এপ্রিলের ৩০ তারিক ফোন দিয়ে বলল---কতো দিন হলো তুই বাড়ি আসছিস না--২/৩ দিনের জন্য হলেও বাড়ি এসে বেড়িয়ে যা। তোর দাদু ভাই অসুস্থ, নানী অসুস্থ--তারা তোকে দেখতে চায়। আমি বললাম তুমি দেখতে চাও না?

মা--কেঁদে দিল--মোবাইলটি অপর প্রান্ত থেকে কান্না মাখানো সুরে শুধু একটি শব্দ ভেসে এল--তুই তা বুঝিস?

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১০ বিকাল ৩:০৮

ধানসিঁড়ি বলেছেন: আপনার মাকে ছালাম।

০২ রা মে, ২০১০ বিকাল ৪:০৭

শেখ রফিক বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা মে, ২০১০ বিকাল ৩:১৭

প্রেম-প্রীতি বলেছেন: মা-সন্তানের ভালোবাসাই অকৃত্রিম।
বাড়ি যান।
মাকে দেখে আসেন।

০২ রা মে, ২০১০ বিকাল ৪:০৭

শেখ রফিক বলেছেন: ১০ দিনের মধ্য যাব

৩| ০২ রা মে, ২০১০ বিকাল ৩:২০

জটিল মানুষ বলেছেন: মাকে দেখে আসেন।
আমরা যেন মাকে ভুলে না যাই।

০২ রা মে, ২০১০ বিকাল ৪:০৮

শেখ রফিক বলেছেন: পূজিবাদী সমাজ মায়ের ভালোবাসা থেকে সন্তানকে দূরে ঠেলে দেয়।

৪| ০২ রা মে, ২০১০ বিকাল ৩:২৪

হাজারি বলেছেন: মাকে দেখে আসা উচিত...........

ভালো থাকবেন

০২ রা মে, ২০১০ বিকাল ৪:০৯

শেখ রফিক বলেছেন: ধন্যবাদ

৫| ০২ রা মে, ২০১০ বিকাল ৩:২৬

পজিটিভ বাংলাদেশ বলেছেন: ওহ!! মাকে খুব মনে পড়ছে। কতদিন দেখিনা মাকে।

০২ রা মে, ২০১০ বিকাল ৪:১০

শেখ রফিক বলেছেন: দেখে আসেন

৬| ০২ রা মে, ২০১০ বিকাল ৩:৩১

আল মাসুম বলেছেন: মাকে খুব মনে পড়ছে।
কতদিন দেখিনা মাকে।
মাকে দেখে আসেন।

০২ রা মে, ২০১০ বিকাল ৪:১২

শেখ রফিক বলেছেন: ১০ দিনের মধ্য যাব

৭| ০২ রা মে, ২০১০ বিকাল ৩:৪৮

শরিফ নজমুল বলেছেন: আপনি মনে হয় দেশেই থাকেন। যদি তাই হয় এক বছর ধরে মাকে দেখতে না যাওয়া টা অপরাধ নয় কি?
যান, মাকে দেখে আসুন। মায়ের চোখের পানি তো দুরের কথা, কোন সন্তানের এমন ব্যাবহার করা উচিত নয় যাতে কষ্ট পেয়ে বাবা-মা কে "উহু" শব্দটি উচ্চারণ করতে হয়।

০২ রা মে, ২০১০ বিকাল ৪:১৩

শেখ রফিক বলেছেন: ১০ দিনের মধ্য যাব

৮| ০২ রা মে, ২০১০ বিকাল ৪:১২

এস এইচ খান বলেছেন:

শেখ সাব, আমাদের মধ্যে কত মতপার্থক্য কিন্ত এই একটা জায়গায় আমরা যেন মিলে মিশে একাকার হয়ে যাই। সবার চোখের জলই নোনত। প্লিজ, মাকে দেখে আসুন। চলে যেতে কিন্ত সময় লাগে না, তখন বুঝবেন মজাটা।

০২ রা মে, ২০১০ বিকাল ৪:১৫

শেখ রফিক বলেছেন: ১০ দিনের মধ্য যাব

৯| ০২ রা মে, ২০১০ বিকাল ৪:২৪

সুরঞ্জনা বলেছেন: আমার ছেলেকে চার বছর ধরে চোখে দেখিনা। ফোনে ওকে বলিনা আসার কথা। জানি তো সুযোগ পেলে ঠিকই আসবে, আমার বলায় যদি মন খারাপ হয় ওর। মায়েরা নিজে কষ্ট পেলেও কখনো সন্তানকে বুঝতে দিতে চায়না। সন্তানের বুঝে নিতে হয়।

১০| ০২ রা মে, ২০১০ রাত ৮:৩২

আমিও মানুষ বলেছেন: পৃথিবীতে মা এবং বাবা ছাড়া অন্য সকলের ভালোবাসাতেই স্বার্থ আছে...এক দিনের জন্য হলেও বাড়ী চলে যান। মায়ের সাথে দেখা করে আসেন। অনেক ভালো লাগবে। আপনার মা-কে আমার সালাম জানাবেন।

১১| ০২ রা মে, ২০১০ রাত ৮:৩৬

রাজসোহান বলেছেন: প্লাস

১২| ০২ রা মে, ২০১০ রাত ৮:৫১

আমিও মানুষ বলেছেন: জানেন পড়াশুনার জন্য ২০০০ সালে থেকে বাড়ির বাইরে থাকি। যতবার বাড়ি যাই মায়ের সাথে অন্তত একবার করে ঝগড়া হয়। বাড়ি যাওয়ার দুই দিন পর থেকে ঝগড়া শুরু হয়। অন্য কোন কিছু নিয়ে না। মা আমাকে বেশি বেশি খাওয়াবে, আর আমি খাবো না। এটা নিয়ে কথা লাগে এরপর কিছু একটা বলে ফেলি মা মন খারাপ করে। কষ্ট পায়। অনেক আবেগী কথা বলে। তখন মনে মনে নিয়ত করি ফের বাড়ি এসে মা-র মাথে আর ঝগড়া করবো না। যখন বাড়ির উদ্দেশ্যে বওনা হই তখন মনে মনে বলি এবার যেন ঝগড়া না লাগে। বাড়ি যাই। দুই দিন যায়। আবার ঝগড়া হয়। মাকে অনেক কথা শুনাই। আবার মন খারাপ হয়। যখন চলে আসি---মা এগিয়ে দেয়। অনেক দূর চলে আসার পর পেছন ফিরে খেয়াল করি মা বসে আমার পথের দিকে চেয়ে---জানেন তখন কান্না পায়। স্বার্থ ছাড়া ভালোবাসতে মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ পারে না_কেউ না। দোয়া করবেন এরপর থেকে যেন মায়ের সাথে আর কোন বিষয়ে ঝগড়া না হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.