নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দিনগুলো ...............

রুবেল সিটিজি

রুবেল সিটিজি › বিস্তারিত পোস্টঃ

ডঃ মুহাম্মদ ইউনুস- নামেই যার পরিচয়!

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯







আন্তজাতিক পরিমণ্ডলে ড. মুহম্মদ ইউনূসের খ্যাতি ও যশে যাদের আঁতে জ্বালাপোড়া লাগে, তাদের জন্য আরও একটি দুঃসংবাদ (যদিও সকল বাংলাদেশীর জন্য সুসংবাদ) হল, আগামী ১৭ই এপ্রিল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘কংগ্রেশনাল গোল্ড মেডেলে’ ভূষিত করা হবে ক্ষুদ্রঋণ প্রবক্তা ড. মুহম্মদ ইউনূসকে। বৈশ্বিক দারিদ্র নিরসনে সংগ্রামী অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।



বাংলাদেশের গর্ব ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার "নোবেল পুরস্কারে" ভূষিত হয়েছিলেন ২০০৬ সালে এবং ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমও অর্জন করেছেন তিনি।



অভাগা জাতি বাংলাদেশী! বেশ অভাগাই বলতে হবে। নিজের দেশের গুণী মানুষদের সম্মান করতে না পারলেও একেবারে মাথায় তুলে নাচতে পারি ভিনদেশী নাগরিকদের। সারা বিশ্বের মানুষ যাকে মাথায় তুলে রাখছেন, তাঁকে আমরা শুধুমাত্র নেত্রী বলেছেন বলে যথাযথ সম্মান দিতে পারছিনা! কেমন বেকুব জাতি আমরা! যারা নেত্রীর কথা বিশ্বাস করছেন, তাদের বদ্ধমূল ধারণা বাংলাদেশ থেকে যদি কেউ নোভেল পুরষ্কার পাবে, তো সেটা আমাদের নেত্রীরই প্রাপ্য!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

মোহাম্মদ আনোয়ার বলেছেন: এত দিন থাকতে ১৭ এপ্রিল কেন ? এই দিন তো আমাদের মুজিব নগর দিবস ! বেছে বেছে এই দিনটিকে কেন নেয়া হলো ? এটাকি কোন কিছুর ইঙ্গিত বহন করে ???????? B:-) B:-) B:-) B:-) =p~ =p~

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

রুবেল সিটিজি বলেছেন: কিসের সাথে কি?? সব কিছুতেই একটা কিছু খোজা কি আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেল ???

২| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

শফিক১৯৪৮ বলেছেন: যারা মানীর মান দিতে জানেনা তারা মানসিক ভাবে সুস্হ কিনা ভাবতে হবে।

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

রুবেল সিটিজি বলেছেন: সুস্থ অসুস্থ কিনা জানি না, কিন্তু অন্যকে সম্মান দিলে নিজের সম্মান বাড়ে বই কমে না।

৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২২

এই আমি সেই আমি বলেছেন: উনি পুরস্কার পেলে আমাদের গর্ব হয় আর দেশের মান বাড়ে কিন্তু তারপরই উনি মাঠে নামেন নাগরিক শক্তি না কি সব শক্তি নিয়ে সাম্রাজ্যবাদীদের প্রতিভু হয়ে । সেখানেই ভয় ।

আর সময়টাও এখন ওয়ান ইলেভেন পূর্ববর্তী সময়ের মত ঘোলাটে মনে হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.