| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাটিকিয়াং রুমান
লেখকের পূর্ব অনুমতি ব্যতীত কোন পোষ্ট বা পোষ্টের অংশ কপি করা অবৈধ বলে গণ্য হবে।
চট্টগ্রামের মূল কেন্দ্রে অবস্থিত বাটালী হিল। এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে উচু পাহাড়। উচ্চতা প্রায় ২৮০ ফুট। মনে মনে ভাবছেন এতে উঠতে চরম কষ্ট করতে হবে। চিন্তার কোনো কারণ নেই, পাহাড়ে উঠার যাদের নূন্যতম অভিজ্ঞতা নেই তারা অনায়াসে বাটালী হিলে উঠতে পারবেন। চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রের লালখান বাজার এলাকার ইস্পাহানী মোড়ের উত্তরে ফাহিম মিউজিকের পাশ ঘেষে এবং ম্যাজিস্ট্রেট কলোনীর পিছন দিয়ে পিচ ঢালা পথ বেয়ে উপরে দিকে উঠে গেছে বাটালী হিলের রাস্তা। এই বাটালী হিল আবার ‘জিলাপি পাহাড়’ নামেও পরিচিত। এর কারণ হচ্ছে- পাহাড়ের উঠার রাস্তাটি জিলাপির প্যাচের মত আকা-বাকা পথ বেয়ে উপরের দিকে উঠে গেছে এর ফলে পাহাড়ের চূড়ায় উঠার সময় অন্যরকম একটা চমৎকার অনুভূতি হয়। কিন্তু লক্ষ্য করার মত একটা ব্যাপার হচ্ছে- প্রাকৃতিক নৈসর্গে ভরা এই চমৎকার পাহাড়টি চট্টগ্রামের মূল কেন্দ্রে অবস্থিত হলেও অনেকেই এর অবস্থান জানেননা। এমনকি আমি নিজেও জানতাম না! যদিও আমি ছোট বেলা থেকে এই পাহাড়ের নাম শুনে এসেছি। "আমার বর্ণমালা" ও "নাগরিক ব্লগ"-এর ব্লগার কৌশিক-এর কল্যাণে এই পাহাড়ের অবস্থান চিনতে পেরেছি।
সর্বোচ্চ চূড়াটিকে বলা হয়- শতায়ু অঙ্গন। বাটালী হিলের সর্বোচ্চ চূড়ায় উঠলে পুরো চট্টগ্রাম শহর দেখা যায়। সেখানে গিয়ে অনুভব করা যাবে জঙ্গলের মুগ্ধতা। বিগত ২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বাটালী হিলে বাংলাদেশ পুলিশের সৌজন্যে জলপাই, কাঠাল, কালজাম, লিচু, কমলা, আম, জাফরান, চন্দন, কফি, অর্জুন গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ১২ হাজার গাছ রোপন করা হয়। উল্লেখ্য বাটালী হিল বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগের নিজস্ব সম্পত্তি। উক্ত পাহাড়ের বিভিন্ন চূড়ায় গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস ও বেশ কয়েকটি বাংলো রয়েছে।
এবার দেখে নেয়া যাক বাটালী হিলের কয়েকটা ছবি।![]()
এই ধরণের সিড়ি দিয়ে উঠতে পারবেন বাটালী হিলে তবে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য অবলোকন করা মিস করবেন।![]()
আশপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাবেন পর্যটকরা।![]()
আকা-বাকা পথ বেয়ে মূল চূড়ার দিকে এগিয়ে যাচ্ছে পাহাড়ি পথ।![]()
পাহাড়ে সহজে উঠা-নামার সিড়ি।![]()
ঐ দূর পাহাড় হাতছানি দিয়ে ডেকে নিয়ে যায় প্রকৃতি প্রেমীদের।![]()
এই ধরনের আকা-বাকা পথের জন্য একে জিলাপি পাহাড়ও বলা হয়।![]()
বাটালী হিলের সর্বোচ্চ চূড়ার নাম 'শতায়ু অঙ্গন।![]()
প্রকৃতি প্রেমীরা জঙ্গলের স্বাদ পেতে পারেন বাটালী হিলে।![]()
বাটালী হিলের সর্বোচ্চ চূড়া- শতায়ু অঙ্গন।![]()
পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে চট্টগ্রাম শহরের দৃশ্য।![]()
প্রাইভেট গাড়ি নিয়েও উঠতে পারবেন বাটালী হিলে। তবে হেঁটে উঠায় সবচেয়ে ভাল।![]()
জিলাপির প্যাচের মত আকা-বাকা পথ বেয়ে চূড়ায় দিকে উঠে যাচ্ছে বাটালী হিলের রাস্তা।
১৬ ই জুন, ২০১১ রাত ১২:৩০
চাটিকিয়াং রুমান বলেছেন: আরে আরিফ ভাই! অনেক দিন আপনাকে দেখলাম। ![]()
ঠিক আছে দেশে আসলে আপনাকে নিয়ে ঘুরতে যাব ঐ পাহাড়ে।
২|
১৫ ই জুন, ২০১১ রাত ১১:২১
অরিত্রো বলেছেন: ডেস্টিনির শুয়াররা এবার স্কুল শিক্ষকদের উপর হামলা করল
Click This Link
১৬ ই জুন, ২০১১ রাত ১২:৩১
চাটিকিয়াং রুমান বলেছেন: দেখলাম।
৩|
১৫ ই জুন, ২০১১ রাত ১১:২৪
কাউসার রুশো বলেছেন: +++
১৬ ই জুন, ২০১১ রাত ১২:৩১
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ রুশো ভাই।
৪|
১৬ ই জুন, ২০১১ রাত ১২:০৩
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল রুমান । সবচাইতে মজার ব্যাপার, এই হিলের নাম আমি এই প্রথম শুনলাম ।
এটা শহর থেকে কি দূরে ??
১৬ ই জুন, ২০১১ রাত ১২:৩২
চাটিকিয়াং রুমান বলেছেন: খুব সুন্দর পাহাড়টা।
এটা শহর থেকে মোটেও দূরে নয়। চট্টগ্রাম শহরের একদম মূল কেন্দ্রে অবস্থিত এই পাহাড়টি।
৫|
১৬ ই জুন, ২০১১ রাত ১২:০৬
অণুজীব বলেছেন: আপনার ভুল হছ্ছে এটা বাটালি হিল নয় । এটার স্থানিয় নাম জিলাপী পাহাড় ( রাস্তা জিলাপীর মত প্যাচানো তাই স্থানিয়রা এই নাম দিয়েছে।) আর অফিসিয়াল নাম আই জির বাংলো পাহাড়। চুড়াটির নাম শতায়ু অংগন হলেও আদিতে কোন নামই ছিল না। এই পাহাড়ের গাছগুলোর নাম ইউক্যালিপটাস জনশ্রুতি আছে এই গাছ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাগিয়েছেন ১৯৮০ সালে। বাটালি পাহাড় এই জিলাপী পাহাড়ের পিছনে পশ্চিম ঘেষে মতিঝর্ণা কলোনির সাথে লাগানো চট্টগ্রাম শহরের সবচেয়ে উচু পাহাড়।বাটালি পাহাড়ে উঠা খুবই কষ্টকর এবং ছিনতাই এর ভয় আছে।
১৬ ই জুন, ২০১১ রাত ১২:৪০
চাটিকিয়াং রুমান বলেছেন: এই ব্যাপারে আমি ২ জনের সাথে কথা বলেছি। তারা বলেছেন, এটাকে মূলত জিলাপী পাহাড় বলা হয়।
এই পাহাড়টি বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগের সম্পত্তি। আমরা যখন এই পাহাড়টিতে ঘুরতে গিয়েছিলাম তখন পাহাড়ের বিভিন্ন অংশে গণপূর্ত বিভাগের বিভিন্ন কার্যালয়, বাংলো দেখেছিলাম। সেই কার্যালয় ও বাংলোর সাইনবোর্ডে এই পাহাড়ের নাম "বাটালী হিল" উল্লেখ করা হয়েছে। এমনকি পাহারের চূড়ায় "শতায়ু অংগন"-এর সাইনবোর্ডেও এই পাহাড়ের নাম শতায়ূ অংগন লেখা আছে। এইসব কিছু প্রমাণ দেখে আমি এই পাহাড়টিকে বাটালী হিল বলেছি।
৬|
১৬ ই জুন, ২০১১ রাত ১২:৪৪
আহমেদ আরিফ বলেছেন: দেখছো ![]()
১৬ ই জুন, ২০১১ রাত ১:০৪
চাটিকিয়াং রুমান বলেছেন: পড়ে এসেছি।
৭|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:১৩
মোজাহেদুল ইসলাম ফয়সাল বলেছেন: এই পাহাড়ের নাম শুনছি। কিন্তু কোন জায়গায় অবস্থিত তা জানতাম না। ধন্যবাদ হাসান ভাই।
১৬ ই জুন, ২০১১ রাত ১০:৩১
চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ফয়সাল ভাই।
৮|
১৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৩
সহ্চর বলেছেন: আপনার ছবি গুলা দেইখা সরাসরি দেখার ইচ্ছা জাগসে।কিন্তু চিটাগাং আত্মীয় স্বজন কেউই নাই
ব্লগে এক ভাই আছে নাম রুমান!!!সেও কোনদিন কইল না,ভাই আসেন চিটাগাং, বেড়াইয়া যান।
কান্তেই আছি খালি কান্তেই আছি
১৬ ই জুন, ২০১১ রাত ১০:৩৩
চাটিকিয়াং রুমান বলেছেন: মজা পেয়েছি আপনার মন্তব্য পড়ে।
![]()
সময় করে চলে আসুন চট্টগ্রামে। দাওয়াত রইল আপনার প্রতি।
৯|
১৬ ই জুন, ২০১১ রাত ১০:৫৩
তারার হাসি বলেছেন: শতায়ু অঙ্গনে খুব ভোরে গেলে দেখতে পাবেন ওনেক স্বাস্থপ্রেমীর দেখা। যে যার মর্নিং ওয়াক করে ওখানে মিলিত হন অনেকেই প্রতিদিন। সবাই মিলে হা হা হি হি করে প্রাণ খুলে হাসেন।
ভাল লাগল।
১৭ ই জুন, ২০১১ রাত ২:২৩
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ।
শতায়ু অঙ্গনটা দারুণ! খুব চমৎকার পরিবেশ বিরাজ করে শতায়ু অঙ্গনে।
১০|
১৭ ই জুন, ২০১১ রাত ২:৫৪
আরিয়ানা বলেছেন: এ খানে গিয়েছিলাম ১৯৯৩ তে। ভাল লেগেছিল জায়গাটা তখন।
১৭ ই জুন, ২০১১ বিকাল ৩:১৭
চাটিকিয়াং রুমান বলেছেন: জায়গাটা এখন অনেক সুন্দর। চট্টগ্রামে আসলে পুনরায় জায়গাটাতে যাওয়ার অনুরোধ রইল।
১১|
১৮ ই জুন, ২০১১ রাত ৩:৩৮
রিয়েল ডেমোন বলেছেন: আমি একবার চিটাগাং গিয়েছি, সিতাকুন্ডে ![]()
১৮ ই জুন, ২০১১ দুপুর ২:২৯
চাটিকিয়াং রুমান বলেছেন: সীতাকুন্ডের চন্দ্রণাথ পাহাড়টি একসময় বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় ছিল। কিন্তু এই বাটালী পাহাড়টি চট্টগ্রামের একদম মূল শহরেই অবস্থিত।
১২|
২১ শে জুন, ২০১১ রাত ৩:২৬
অনবদ্য অনিন্দ্য বলেছেন: াহলে আবার যখন চিটাগাং যাব তখন অবশ্যই ওখান থেকে ঘুরে আসব । ধন্যবাদ দেশকে সবার মাঝে তুলে ধরার জন্য ।
২১ শে জুন, ২০১১ বিকাল ৪:৩৫
চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৩|
২২ শে জুন, ২০১১ সকাল ৭:৪৪
স্বদেশ হাসনাইন বলেছেন:
নগর হিসেবে চট্টগ্রাম আমার কাছে অনেক বৈচিত্র্যময় আর নিসর্গখচিত মনে হয়। বাটালী হিল ঘুরতে গিয়েছি বেশ কয়েকবার - সম্ভবত: এখান থেকে বন্দরনগরীর সবচেয়ে ভাল প্যানারোমা পাওয়া যায়।
ধন্যবাদ এত ভাল একটা পোস্ট দেয়ার জন্য
২২ শে জুন, ২০১১ বিকাল ৩:৪৫
চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ হাসনাইন ভাই।
১৪|
১১ ই জুলাই, ২০১১ রাত ১১:৩০
আধাঁরি অপ্সরা বলেছেন: সময়ের অভাবে বাটালি হিল যেতে পারলাম না! আফসোস! ![]()
১৩ ই জুলাই, ২০১১ রাত ১:১৩
চাটিকিয়াং রুমান বলেছেন: আশ্চর্য্য হলেও সত্যি যে চট্টগ্রামের অনেকেই এই চমৎকার পাহাড়টির অবস্থান চিনে না। অথচ শহরের একদম মূল কেন্দ্রেই এই পাহাড়টির অবস্থান। আপনি যদি চট্টগ্রামের বাইরে থেকে থাকেন তাহলে পরবর্তী সময় চট্টগ্রামে আসলে এই চমৎকার পাহাড়ে ঘুড়ে আসার জন্য অনুরোধ রইল। আশাকরি খুব ভাল লাগবে।
১৫|
২৭ শে জুলাই, ২০১১ রাত ৮:২৯
সায়েম মুন বলেছেন: বেশ কয়েকবার চিটাগং গেছিলাম। বাটালী হিল বা জেলাপী পাহাড়টা চোখে পড়ছে কিনা জানিনা। এবার গেলে উদ্দেশ্য থাকবে বাটালী হিল দেখা।
২৮ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৩
চাটিকিয়াং রুমান বলেছেন: সত্যি বলতে কি আমি নিজেও এই পাহাড়টির অবস্থান জানতাম না। পরে এক ব্লগার বন্ধুর কল্যাণে চিনতে সক্ষম হয়েছিলাম। চট্টগ্রামে আসলে দেখে আসিয়েন এই বাটালি পাহাড়, খুবই চমৎকার এর পরিবেশ।
১৬|
২৭ শে জুলাই, ২০১১ রাত ৮:৩৩
সায়েম মুন বলেছেন: *জিলাপী
১৭|
০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:২২
রোকন রাইয়ান বলেছেন: চমতকার এখনই যেতে মন চাইছে।
১১ ই আগস্ট, ২০১১ রাত ১২:৪৭
চাটিকিয়াং রুমান বলেছেন: ঘুরে আসুন। আশাকরি খুব ভাল লাগবে।
১৮|
১৪ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:২৪
রেজোওয়ানা বলেছেন: কতবার যে গেছি!
সত্যিই অনেক সুন্দর, আমার কাছে পুরো চিটাগং শহরটাই অনেক ভাল লাগে ![]()
১৭ ই আগস্ট, ২০১১ রাত ২:৩৯
চাটিকিয়াং রুমান বলেছেন:
১৯|
১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:০৬
শাহেদ খান বলেছেন: আমিও চাটগাঁ'র ছেলে, রুমান ! ![]()
তুমি বোধহয় এখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট করনি, আমার শেষ হয়েছে ২০০৯-এ। তাই তুমি করেই বলছি?
শতায়ু অঙ্গন কি ওখানকার সর্বোচ্চ চূড়া? আমার সন্দেহ আছে। আমি আর বন্ধুরা ওখানে মোটামুটি সব পাহাড়ে চড়েছি, যদিও জিলিপি'র পাহাড় ছাড়া অন্যগুলোতে উঠার এমন রাস্তা করে দেয়া নেই। আমার ধারণা ঐ পুরো এলাকাই "বাটালী হিলস" নামে পরিচিত। তাই যে পাহাড়েই ওঠ, সাইনবোর্ডে শেষে "বাটালী হিলস" লেখাটা পাবে।
ছবিগুলো দেখিয়ে নস্টালজিক করে দিলে। খুব বেশি আগের কথাও তো না ! ২০০৮ পর্যন্ত, শীতের সন্ধ্যাগুলো বন্ধুরা মিলে "শতায়ু অঙ্গন"-এ কাটাতাম। টাইলসের বেদীতে চিৎ হয়ে শুয়ে চাঁদটার দিকে তাকিয়ে থাকতাম। সন্ধ্যা নামার পর সবাই চলে গেলে অ্যাকস্টিকে সুর তুলতাম... কী সব দিন যে ছিল...
খুব বেশি আগেও তো না... মোটে ৩ বছর। এখন মনে হয় কতদূর ওসব !
পোস্টে অনেক ভাল লাগা। অনেক কথা বলে ফেললাম। ভাল লাগল বলেই।
১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৫
চাটিকিয়াং রুমান বলেছেন: "তুমি" করে বলাতে খুশি হয়েছি শাহেদ ভাই।
আগামী বছরের জানুয়ারীর মধ্যে আমার গ্রাজুয়েশন শেষ হবে।
চট্টগ্রাম শহর অঞ্চলের মধ্যে "শতায়ু অঙ্গন" সর্বোচ্চ চূড়া। হ্যাঁ পাহাড়ের এলাকাটা "বাটালি হিল" নামে পরিচিত। আর আপনি হয়ত জানেন যে এই পাহাড়টি বাংলাদেশ সরকারের গণপূর্ত অধিদপ্তের নিয়ন্ত্রণাধীন, যাতে রয়েছে ৪/৫ টি গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস ও বাংলো।
চট্টগ্রাম আসলে আপনাকে নিয়ে আবার যাবো বাটালি হিলে। ![]()
ব্লগার রেজওয়ান মাহবুব তানিম ভাইয়ের রুবাই নিয়ে লেখা পোষ্ট থেকে আপনার ব্লগের লিঙ্ক পেয়ে আপনার লেখা রুবাই গুলো পড়েছি। পড়ে খুব ভালো লাগলো।
ভালো থাকবেন। ![]()
২০|
১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪১
শাহেদ খান বলেছেন: আমি বাকিদের মত অমন রুবাঈ লেখক না ! তানিম অনেক বাড়িয়ে বলেছে; আমি বিনয় করে বলছি না, সত্যি বলছি।
আমার পোস্টে ওই তিনটা হঠাৎ লেখা ! যাই হোক, তবু স্বাগতম আমার ব্লগে, অন্যান্য কবিতা পড়তে...
১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৩৩
চাটিকিয়াং রুমান বলেছেন: সত্যি বলছি, আপনার লেখা বেশ ভালো লেগেছে।
শুভ কামনা রইলো আপনার প্রতি।
২১|
১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৩৮
শাহেদ খান বলেছেন: আরেকটা কথা ! বারবার বলব ভেবেও ভুলে যাই !
এই পোস্টের প্রথম ছবিটা, সিড়ি'র গোড়ায় "স্বাগতম" দিয়ে পোস্ট শুরু করলে, সেটা'র জন্য তোমাকে আলাদা করে +++
ব্যতিক্রম আর চমৎকার আইডিয়া ! ![]()
এর চেয়ে সুন্দরভাবে শুরু আর হয় না !
১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২৩
চাটিকিয়াং রুমান বলেছেন: সত্যি বলছি শাহেদ ভাই, বিষয়টা আমি একদমই খেয়াল করিনি!!!!
আপনি বলাতে আমি খেয়াল করেছি!!!
"প্লাস" আপনাকেই দিতে হয়, কারণ বিষয়টি আপনিই আমাকে ধরিয়ে দিয়েছেন।
অনেক ধন্যবাদ আপনাকে। ![]()
২২|
২৯ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৩১
অচেনা রাজ্যের রাজা বলেছেন: চট্টগ্রাম আবার যাওয়া পড়লে দেখে আসার চেষ্টা করবো। ভালো লাগা থাকলো পোষ্টে।
২৯ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১০
চাটিকিয়াং রুমান বলেছেন: চট্টগ্রাম আসলে বাটালি হিল থেকে ঘুরে আসতে ভুলবেন না যেন। আশাকরি অনেক ভাল লাগবে।
ধন্যবাদ আপনাকে।
২৩|
২৯ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৪৫
মুহিব বলেছেন: আমিও বহুদিন চট্টগ্রাম ছিলাম। বাটালী হিল চিনলেও এর পথঘাট আর এই সৌন্দর্য অনুভব করা হয় নি।
২৯ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১১
চাটিকিয়াং রুমান বলেছেন: বাটালি হিল একদম শহরের প্রাণ কেন্দ্রে, লালখান বাজার তথা ইস্পাহানী মোড়ে এর অবস্থান। কোন সময় চট্টগ্রাম আসলে দেখে আসার আহবান রইলো। ![]()
২৪|
২৯ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:২৯
ছাইরাছ হেলাল বলেছেন:
এখন একবার দেখতে পারলে আবারও ভাল লাগত।
সুন্দর ছবির জন্য ধন্যবাদ।
২৯ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩৮
চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ![]()
চলে আসুন চট্টগ্রামে সময় করে। চট্টগ্রামে আসার দাওয়াত রইলো। ![]()
২৫|
৩০ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:০৩
রবিন মিলফোর্ড বলেছেন: বাহ ছবিগুলো তো অনেক সুন্দর । চট্টগ্রামে গেলে দেখে আসতে হবে ।
৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৩
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ রবিন।
চট্টগ্রাম আসলে ঘুরতে যেও বাটালি হিলে। আশাকরি অনেক ভাল লাগবে। ![]()
২৬|
২০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:০৬
পাঙ্খাবাবা বলেছেন: বৎস
অনুশীলন চালিয়ে যাও - কম্পোজিশান আয়ত্বে আনো - ক্যামেরা পরের ব্যাপার
২০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:১৩
চাটিকিয়াং রুমান বলেছেন: গুরু, এই পোষ্টের ছবিগুলো ৩.২ মেগাপিক্সেলের একটা নকিয়া মোবাইল দিয়ে তুলেছি।
দোয়া করবেন গুরু। ![]()
২৭|
২০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৬
নভোচারী বলেছেন: আমার খুব প্রিয় জায়গা। চট্টগ্রাম আমার নিজের শহর। এই শহরের একটি বৈশিষ্ট্য হল পাহাড়, সাগর, নদী, হ্রদ সব আছে এখানে। যা বাংলাদেশের আর কোথায় আছে বলে আমার জানা নেই। অন্য যে জেলাগুলোতে পাহাড় আছে যেমন সিলেট, এখানে পাহাড়, নদী থাকলেও সাগর নেই, আমার জানা মতে হ্রদও নেই। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে পাহাড়, নদী আছে, রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদ আছে কিন্তু এখানে সাগর নেই। কক্সবাজারে সাগর, নদী, পাহাড় আছে, আবার হ্রদ নেই। কিন্তু আমার শহরে সবই আছে।
২০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:১৫
চাটিকিয়াং রুমান বলেছেন: ঠিক তো! আপনার মত করে ভাবিনি কোন দিন। আসলেই তাই, প্রিয় চট্টগ্রামে পাহাড়, সাগর, নদী, হ্রদ সবই আছে। ![]()
অনেক ধন্যবাদ আপনাকে। ![]()
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১১ রাত ১০:৫৭
আহমেদ আরিফ বলেছেন: আগামীবার আসলে আমাকে ঘুরানোর দায়িত্ব তোমার কইলাম