নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্দ্রজিৎ সরকার

searching for life...

ইন্দ্রজিৎ সরকার › বিস্তারিত পোস্টঃ

যদি আর না জাগি

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১

এই ঘুম যদি না ভাঙ্গে

যদি নতুন সূর্যের মুখ

দেখা না হয় আর;

তবে এই বেলা জেনে রাখ-

তোমাদের মিছিলের ভিড়ে

মুষ্টিবদ্ধ তীব্র একটি হাত

আমারই ছিল। অগণন

লাল-সবুজ পতাকার ভিড়ে

একটি ছিল আমারই হৃদয়;

জাগ্রত তারুণ‌্যের চোখে

ঝিলিক দিয়েছে যে আগুন,

আমারও স্বপ্ন মিশে ছিল তাতে।



যদি আর না জাগি, তবে জেনো-

তোমাদের বিজয় মিছিলে উঁকি দিয়ে যাবে

আমার অপার্থিব হাসিমুখ!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭

shfikul বলেছেন: +++

২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮

ইন্দ্রজিৎ সরকার বলেছেন: ধন্যবাদ shfikul

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.