| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আড়ষ্ঠ সংশয়ে রাতের মন্দিরেও ভষ্ম হয় কতো গান
উল্টো পথে হাঁটে পাখিচোখ...
কিশোরী উনুন বেয়ে উঠে আসে লাল আগুন, ডানাহীন ভোর
অবিরাম কুয়াশায় ভাসে শহুরে গলি, হলুদ কার্ডিগান
এখানে রকমারী আলোয় সূচিত হয় দগ্ধ আর্তনাদ
চির জন্মের মমি শহর-উদ্যান
এখানে অকস্মাৎ নিভে থাকা সোডিয়াম আলোয় বিষময় ছোঁয়া
ভৌতিক অন্ধকারে নাগরিক ফুটপাত...
©somewhere in net ltd.