| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার রাজিব হত্যার মাধ্যমে নব্য রাজাকাররা জানান দিচ্ছে যে- তারা মানুষ হত্যা বন্ধ করেনি। মানুষ হত্যা করা তাদের নেশা ও পেশা। তারা মানুষের বিকাশ চায় না। তারা চায় ধর্মের দোহাই দিয়ে এমন একটা নৈরাজ্য সৃষ্টি করতে যার মাধ্যমে তাদের কাঙ্খিত লক্ষ্য সেই পাকিস্তানি শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। তারা সেবার নামে ধূম্রজাল সৃষ্টি করে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে মানুষ হত্যার নেশা পূরণ করে। তারা বিভিন্নভাবে মানুষের মননকে হত্যা করছে। বিগত ৪২ বছর ধরে তারা এরূপ করতে করতে এমন ধারণায় বদ্ধমূল ছিল যে কেউ তাদের রুখতে পারবেনা। তাই শাহবাগের আন্দোলন দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে। আমাদের সকলের উচিত এ আন্দোলনকে এমন শক্তিশালী করা যাতে ওদের মাথা এমন খারাপ হয় যে ওরা সুস্থভাবে মানুষ হত্যার পরিকল্পনা আর না করতে পারে।
আমরা ওদেরকে প্রতহিত করবোই। শাহবাগের আন্দোলন সফল হোক।
©somewhere in net ltd.