| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করিডরে ইলোরার সাথে জয়ন্তর দেখা হয়।ইলোরা দ্রুত গতিতে এগিয়ে আসছে।ক্লাসে যেতে লেট হয়েছে তার।শিক্ষকদের ডরমেটরি হতে ওদের ফ্যাকাল্টি অনেক দূর হয়ে যায়।আর ইলোরা যে সময় বেরোয় সেই সময় রিক্সা...
জগদীশ বাবুর বাড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে।রাত্রি এগারোটা বেজে গিয়েছে।কেউ এখনও রাতের খাবার খায়নি। অজন্তা একটি পুতুল সাথে নিয়ে দিদির ঘরে প্রবেশ করে।
-গঙ্গা মাসি,গঙ্গা মাসি আমার খুব খিদে পেয়েছে।সকাল থেকে...
যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে জয়ন্ত।ক্রাবি শহর থেকে বোটে চেপেছে ওরা।গ্রোট্টোতে দুপুরের খাওয়া সারবে।তারপর হোটেলে ফিরবে।সেমিনারে জয়ন্তর প্রেজেন্টেশান আগামীকাল।আজ মেলায় না গিয়ে তাই ঘুরতে বেরিয়েছে।
-ড. জয়ন্ত, ডিড য়্যু কাম...
এখনও কী তোমার মন খারাপ
এখনও কি তুমি বেঁচে আছো ফেলে আসা স্মৃতি আঁকড়ে ধরে
এখনও কি জল ঝরে তোমার দু’নয়ন বেয়ে
এখনও কী তুমি ভালোবাস তাকে?
একটু আগে আকাশ জুড়ে মেঘ জমেছিল
আঁধার ছিল...
কত বসন্ত চলে গিয়েছে, সময়ের রথে চেপে
কত ভালোবাসা জন্মেছে প্রতি বসন্তে।
ভালোবাসা যেন ফসলের মাঠের ভেজা বীজ, সামাণ্য যত্নে
অংকুরিত হয় হেসে খেলে।
আমাদের মন?-সে তো পেশাদার
শরীরের মত নয়,-চল্লিশ বসন্ত পার...
বন্ধু,আমি এখন তোমার বাড়ির দরজায় দাঁড়িয়ে
একদম ফাঁকা তোমার বারান্দা
কোন পরিবর্তন? প্রশ্ন করোনা।
শুধু রঙ বদলিয়েছে বাড়ির দেয়াল
জীবন কি রং বদলায়নি?
বদলিয়েছে বন্ধু ,বদলিয়েছে
আগে আমি আসতাম এই বাড়িতে, এখন?
আমার মেয়ে আসে এই বাড়িতে,-
শুনলাম...
এই পৃথিবী বসে থাকবেনা তোমার জন্যে
তোমাকেই যেতে হবে তার কাছে,
তোমাকেই মেনে নিতে হবে পৃথিবীর আবদার
অনুযোগ আছে যত তোমার
কি মূল্য আছে তার-
তুমি হয়তো খুঁজে পাবে নুড়ি পাথর
যেন নিও সেও...
পৃথ্বি হল রুমে এসে কাউকে পায় না। বেশ অবাক হয়।নিমন্ত্রণ পত্রে সময় দেওয়া আছে বিকাল পাঁচ ঘটিকা।আর এখন চারটা পঁয়তাল্লিশ।হল রুমে কেউ নেই।সে হল রুম থেকে বেরিয়ে আসে।করিডরে এক যুবককে...
ভাল থেকো-
তোমার বর্তমানকে নিয়ে-
প্রিয়জনের ভালোবাসায়-
বসন্তের আগমনে-
প্রতি বছরের মত!
ভাল আছি-
অতীতকে নিয়ে-
স্মৃতির মাদকতার স্পর্শে-
দুরন্ত কৈশরের কথা ভেবে ভেবে।
তুমি আছ জানি-
পৃথিবীর কোন প্রান্তে।
রুহীগাঁও
০৪/০২/২০২১
আমি হয়তো অন্ধ, তাই দেখি না-
নেকড়ের হাসি।
আমি হয়তো বধির,তাই¬-
ভুলে গিয়েছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।
সকল অবতার নীরব বসে থাকে, শুধু-
ইবলিশ নয়,-মানুষ চিল্লায়।
৩১/১০/২০২০
আমরা হয়তো রুপকথার গল্প শুনছি
বহুরুপী শ্বাপদগুলি থমকে আছে
কোথাও অস্ত্রের ক্রদ্ধ গর্জন নেই
নিরবতাকে গ্রাস করেছে,-নিরবতা।
একটি বছর
অবাক নয়ন
দেখে
পৃথিবীর বদলে যাওয়া।
রুহীগাঁও
২৫/১০/২০২০
রুপা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিষ্ট্রির ছাত্রী।হলে না থেকে পিসীর বাড়িতে থাকে।কংকাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তবে ও ম্যানেজম্যান্টে।বাসায় ফিরে দু’জনে পড়তে বসে।রুপার একটুকুও পড়তে ইচ্ছা করছে না। কতদিন পর তীর্থদাকে দেখল।কত লাজুক...
কনকের শরীর বেয়ে প্রচন্ড এক ব্যাথার ঝড় বয়ে যায়।তারপর সব অন্ধকার।কতক্ষণ রাস্তায় পড়েছিল কনক তা বলতে পারবে না।যখন উঠে বসে তখন প্রচুর মানুষের ভীড় ওকে ঘিরে।কনক উঠে দাঁড়ায়।আর খুব...
গোধূলী বেলার আকাশের রঙ বরাবরই তীর্থকে মুগ্ধ করে। তন্ময় হয়ে তীর্থ আকাশের দিকেই চেয়েছিল।
-বসতে পারি?
নারী কন্ঠের শব্দে তীর্থের মগ্নতা কেটে যায়।মেয়েটি অনুমতির অপেক্ষায় থাকে না।তীর্থের পাশে বসে পরে।তীর্থ বিরক্ত হয়েই...
©somewhere in net ltd.