নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

কিভাবে জানবেন আপনার PC virus আক্রান্ত!

১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪২



PC virus নিয়ে আমরা প্রায় সকলেই আতংকিত! আর হবই না কেন? নিত্য নতুন ভাইরাস তৈরী হচ্ছে আমাদের পিসির বারটা বাজাতে!



বন্ধুরা! পৃথিবীতে ভাইরাসের যেমন অভাব নেই, তেমনি কোন কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তার লক্ষণেরও অভাব নেই।



আমরা যদি একটু খেয়াল করি তবে, নিচের লক্ষণগুলো দেখলে অধিকাংশ ক্ষেত্রেই ধরে নেয়া যেতে পারে কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত।



* পিসির টাস্ক ম্যানেজার ডিজ্যাবল হয়ে থাকলে- এটি বুঝার জন্য Ctrl+Alt+Del চাপ দিন কিংবা টাস্কবার এ মাউস রেখে ডান বাটন চাপ দিন। টাস্ক ম্যানেজার উইন্ডোটি না আসলে অথবা টাস্ক ম্যানেজার অপশনটি যদি নিষ্ক্রিয় থাকে তবে বুঝবেন কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত হয়েছে।

* রেজিস্ট্রি এডিটর নিষ্ক্রিয় হয়ে থাকলে- এটি বুঝার জন্য স্টার্ট মেনু থেকে রানে গিয়ে regedit লিখে এন্টার দিন। যদি রেজিস্ট্রি এডিটর উইন্ডোটি না আসে তাহলে বুঝতে হবে সেটি ভাইরাসে আক্রান্ত।

* কম্যান্ড প্রমট নিষ্ক্রিয় হয়ে থাকলে- এটি বুঝার জন্য রান এ গিয়ে cmd লিখে এন্টার দিন। যদি cmd উইন্ডোটি না আসে তাহলে বুঝতে হবে কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত।

* স্টার্ট মেনুতে সার্চ অপশন না থাকলে।

* কোন প্রোগ্রাম চালু নেই অথবা কোন ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম চালু নেই কিন্তু সিপিইউ এর ব্যবহার ৫% এর উপর দেখালে- এটি বুঝার জন্য Ctrl+Alt+Del চেপে পারফরমেন্স ট্যাবে ক্লিক করুন। এবার উইন্ডোটির একেবারে নিচে স্ট্যাটাস বারে লক্ষ করুন।

* কম্পিউটারের হার্ডড্রাইভ অথবা পেনড্রাইভে ডাবল ক্লিক করার পর ওপেন না হলে।

* কম্পিউটারের ড্রাইভে অথবা পেনড্রাইভে ডান মাউস ক্লিক করলে ওপেন অপশনটি দ্বিতীয় অবস্থানে দেখালে কিংবা প্রথম অপশনটি ভিন্ন ভাষায় দেখালে।

* কম্পিউটার যদি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।

* কম্পিউটার যদি থেমে থেমে স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট নেয়। তবে কম্পিউটার অন্যান্য কারনে যেমন উইন্ডোজের সিস্টেম ফাইল মিসিং হলে, লো ভোল্টেজ থাকলে রিস্টার্ট হতে পারে।

* খুব বেশি প্রোগ্রাম ইন্সটল নেই অথচ কম্পিউটার ওপেন ও শাটডাউন হতে দীর্ঘ সময় লাগলে।

* কম্পিউটারে কোন প্রোগ্রাম ওপেন করলে, বন্ধ করলে বা অন্য কোন কম্যান্ড দিলে তা এক্সিকিউট হতে বেশি সময় নিলে।

* ফোল্ডার অপশন না থাকলে- এটি বুঝার জন্য মাই কম্পিউটার ওপেন করে টুলস মেনুতে গিয়ে ফোল্ডার অপশনটি লক্ষ করুন। এটি না থাকলে।

* Hidden files & folders অপশনটি না থাকলে কিংবা কাজ না করলে- এটি দেখার জন্য মাই কম্পিউটার ওপেন করে টুলস মেনুতে গিয়ে ফোল্ডার অপশন এ ক্লিক করুন। এবার View ট্যাবে ক্লিক করে Show hidden files & folders এ ক্লিক করে ওকে করুন। এই ফাংশনটি কাজ করছে কিনা তা দেখার জন্য অপশনটিতে আবার আসুন। যদি পূর্বের মত Do not show hidden files & folders অপশনটিতে টিক চিহ্ন থাকে তাহলে বুঝবেন এটি ভাইরাসে আক্রান্ত।



* কম্পিউটার ওপেন হওয়ার সময় C:windows কিংবা C:my documents উইন্ডোসহ ওপেন হলে।

* তেমন কোন প্রোগ্রাম ইন্সটল নেই কিন্তু সি ড্রাইভের স্পেস যদি ফুল বা পূর্ণ দেখায়।

* অল্পতে কম্পিউটার ঘন ঘন Hang হলে।

* কোন মেসেজ যদি নির্দিষ্ট কোন এন্টিভাইরাস ইন্সটল করতে বলে।

* কোন ওয়েবসাইটে যেতে গিয়ে অন্য ওয়েবসাইট এ চলে গেলে।

* উইন্ডোজ ট্রে নোটিফিকেশন এরিয়াতে কোন এরর মেসেজ বার বার দেখালে।

* এন্টিভাইরাস প্রোগ্রাম ইন্সটল হতে না দিলে, এন্টিভাইরাস কাজ না করলে, নিষ্ক্রিয় থাকলে কিংবা এন্টিভাইরাসটি নতুন করে রিস্টার্ট করতে না দিলে।

* ডেস্কটপে কোন নতুন আইকন দেখলে যা- আপনি রাখেননি কিংবা ইন্সটল করা প্রগ্রামের সাথে সঙ্গতিপূর্ণ নয়।

* কেউ কোন ফাইল বা ফোল্ডার হিডেন করেনি অথচ আপনি তা খুজে পাচ্ছেন না, আবার ডিস্ক স্পেস ঠিক দেখাচ্ছে।

* কম্পিউটার ওপেন হওয়ার সময় লগ ইন অপশন আসে কিন্তু লগ ইন করলে কম্পিউটার ওপেন হয় না।

* কম্পিউটার ওপেন হয়ে ডেক্সটপ আসে কিন্তু মাউস ও কীবোর্ড কাজ করেনা।



এছাড়াও উইন্ডোজ এ অন্য কোন অস্বাভাবিকতা পরিলক্ষিত হলে কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে প্রাথমিক অবস্থায় ধরে নেয়া যেতে পারে।



মন্তব্য ৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫০

আত্তার প্রতিধ্বনি বলেছেন: ভাইরাস এর জন্য পেন দ্রাইভে বেবহার বন্ধ করে দিছি :(
-----------------------------
আমার একটি ব্লগ পড়ুন... :)
অপ্রাসঙ্গিক লিংক পোস্টের জন্য দুঃখিত

২| ১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৯

ইমুব্লগ বলেছেন: গুড পোস্ট।

আমি পিসিতে অরিজিনাল নর্টন এন্টি ভাইরাস ব্যাবহার করছি। আমার পিসিতে অনেক ভাইরাস ডিলিট হয়না-উপায় বলে দিলে উপকৃত হব।
প্লাস।

১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:০২

টি-ভাইরাস বলেছেন: যে ফাইল গুলা ডিলিট হয়না ওই ফাইল গুলার নাম আর extensions গুলা জানালে বলা যাইত

৩| ১৮ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৩

ভজঘট বলেছেন: গুড পোস্ট। প্লাস। প্রিয়তে।

৪| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৮:০৩

মাকসুদ বদ্দ০০৭ বলেছেন: আমার ইদানিং প্রায় সময়ে উইন্ডোজ এক্সপ্লোরার রিষ্টার্টিং (সব ফাইল ফোল্ডার বন্ধের অপশন) এই অপশনটা চলে আসে এবং তা না দেওয়া পর্যন্ত মাউসের কার্সর পর্যন্ত অত্যন্ত ধীরে ধীরে নড়ে।

আমার পিসিতেও কি ভাইরাস আছে????
উল্লেখ্য আমি রেজিষ্ট্রার্ড ক্যাস্পারিস্কি ব্যাবহার করি।

৫| ১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৭:২৪

দি কোডার বলেছেন: আপনি নিজেও একখান Virus!!

৬| ০১ লা মে, ২০১২ সকাল ৮:৪৯

মোঃ মতিউর বলেছেন: নাইস। ++

৭| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৯

সনজিত বলেছেন: ভাইরাস টা কি জেন? দেখতে কেমন? এর উপকারিতা কি?

৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

শায়েরী বলেছেন: ++


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.