নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যন্ত্রণা, ব্যর্থতা, প্রত্যাখ্যান, ক্ষতি এবং অসম্মানের মধ্য দিয়ে সেই মানুষটি হন, যে বারবার উঠে দাঁড়ায়। পুনর্গঠন করতে থাকেন, মেরামত করতে থাকেন তার সাথে বেড়ে উঠতে থাকেন। নিজের জীবনকে এমন শক্তিতে গড়ে তুলুন, যে কোনো কিছুই আপনাকে ভাঙতে পারবে না।

তাই-ফি

আমি বাংলাদেশের একজন দালাল বলছি !!

তাই-ফি › বিস্তারিত পোস্টঃ

"Mockery"

১৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৩৩

ডা: মঈনের অসহায় মৃত্যু অত্যন্ত বেদনার ,যে শোক ও কষ্টের মধ্যে দিয়ে তাঁর পরিবার এখন যাচ্ছে তা বোঝার ক্ষমতা আমাদের কারোই নেই । ফেইসবুকে বসে আহা , উহু করার সময় এখন না , কাঁদা ছোড়া-ছুঁড়ির সময়ও এটা না , এখন সময় ঐক্যবদ্ধ ভাবে করোনা ভাইরাস মোকাবিলা করার ।

দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেলো, ব্যাংকগুলো পড়ে আছে প্রায় শূণ্য অবস্থায় ,তখন সবাই প্রায় নির্লিপ্ত রইলাম , আর এখন এ মহামারীর সময় কিছু মানুষ দেশ জুড়ে চাল চোর খুঁজতে ব্যস্ত ! আমরা কি এখন চাল চোরদের পেছনে দৌড়াবো নাকি সবাই এক হয়ে করোনা ভাইরাস তথা কোভিড ১৯ এর মোকাবিলা করবো ?

ইংরেজীতে “Mockery” নামের একটা কটু সুন্দর শব্দ আছে ,যদিও ইংরেজী শব্দ কিন্তু “Mockery” এর যোগ্য প্রয়োগের উদাহরণে বাংলাদেশীরা সব সময় সামনের সারিতেই থাকবে ।

পহেলা বৈশাখে দেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রের তারকাদের “Mockery” দেখলাম , তারা বেশ পরিপাটি হয়ে সাজগোজ করে পহেলা বৈশাখ উপলক্ষে লাইভে এসে মিষ্টি মধুর কথা বলছেন , অনেক সাধারন মানুষ নুতন বছর উপলক্ষে নানা ধরনের খাবারের ছবি দিচ্ছেন । আবার এই একই মানুষগুলো আজকে দেখলাম শোকে মূহ্যমান ! আবার কাল দেখবেন তারা বেশ আছে , সবাই যার যার মত ফেইসবুকের কল্যানে ভারচুয়াল জগতে তামাশা করে বেরোচ্ছে ! লজ্জার ! খুবই লজ্জার !

আমরা চাই না ডা: মঈনের মত এমন অসহায় ভাবে কাউকে মৃত্যুবরণ করতে হোক , সমাজের সকলস্তরের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিশ্চিত করতে হবে যে আমাদের স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার সকল সরঞ্জাম আছে । এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

ঢাকা ও বিভাগীয় শহর গুলোতে একটু দেখুন , কোটি টাকা দামের BMW আর Mercedes এর দাপটে চলাই দায় !

এই যে ধনী ব্যক্তি , আপনাকে বলছি ! এত টাকা দিয়ে করবেন কি যদি ভাইরাসের প্রকোপে রক্ষা না পান ? এখন যদি দেশ ও দশের প্রয়োজনে এগিয়ে না আসেন তবে সেটা আর কবে ?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২০ রাত ২:১৯

আহমেদ রেহান বলেছেন: চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.