নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্র ও রোদেলা কাব্য

তার ভালোবাসাই শ্রেষ্ঠ, যিনি তাদের ভালোবাসেন, যারা তাকে ভালবাসেনা ।

রুদ্র ও রোদেলা কাব্য

না । কিছুই বলবো না !!!!!!!!

রুদ্র ও রোদেলা কাব্য › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন কখনো ছোঁয়া যায় না

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

প্রতিদিনের মত আজো আন্দোলনে যোগ দিতে শাহবাগ গিয়েছিলাম ।

ঘণ্টা খানেক থাকার পর রাস্তা থেকে উঠে বসে একটু হাঁটাহাঁটি শুরু করলাম ।

বেশ খানিকটা সময় কেটে গেলো ।



না জানি না কেন এমন সময় কলেজ ড্রেস পরা একটা মেয়ের উপর চোখ আটকে গেল ।

অসম্ভব নিষ্পাপ মায়াবি একটি মুখ ।

সাথে হয়তবা ওর মা এবং বড় বোন ছিল ।



মেয়েটার উপর থেকে কিছুতেই চোখ সরাতে পারছিলাম না ।

ওর মুখের নিষ্পাপ চাহনি আর শান্ত চেহারা আমাকে কেমন আচ্ছন্ন করে ফেললো ।



মনে হল এমন একটা মেয়ে কে আমার জীবনে পেলে ছন্নছাড়া আর এলোমেলো এই জীবনকে একটু হলেও গুছিয়ে নিতাম ।



মা, বাবার একমাত্র সন্তান হওয়ার কারনে ছোটবেলা থেকেই খুব চুপচাপ আর নিঃসঙ্গ ছিলাম ।



আজ ও কে দেখার পর ও কে নিয়ে খুব বাঁচতে ইচ্ছে করছিল ।

কোন কিছু চিন্তা না করেই ওর পিছু নিলাম ।



কিছুক্ষণ যাওয়ার পর মনে হোল এভাবে সম্ভব নয় ।

সাথে ওর মা আছে তাই কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘোটতে না দেওয়াই শ্রেয় ।



কিন্তু কি করবো ?

জীবনে কোন অভিজ্ঞতা ও নাই ।



হাতে একটা কাগজ ছিল ।

ভাবলাম মনের কথাটা কাগজে লিখে ওর হাতে দিয়ে দেই যাতে ওর মার সামনে ওর কোন problem না হয় ।



কিন্তু হাতে কোন কলম নেই ।

এদিকে ওরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে ।



আসে পাসে কোন কলমের দোকান ও নাই ।

কি জ্বালা !!!!



এমন সময় একটা কলমের দোকান পেলাম ।

তাড়াতাড়ি একটা কলম কিনলাম ।

কিনে ছোট একটা কাগজে নিজের ভাললাগার কথা খুব ভদ্রভাবে জানালাম এবং যদি কখনো সম্ভব হয় একটু যোগাযোগ করার অনুরুধ জানালাম ।



এবার কাগজটা দেওয়ার পালা.........।।



দমকা হাওয়ার মত ছুটে দোকান থেকে বের হয়ে এলাম ।

যেভাবে হোক মেয়েটাকে জানাতে হবে ।

প্রথম দেখায় ও কে কেন জানি ভালো লেগে গেছে ।

কেন লাগলো কারন জানি না...

কিন্তু মেয়েটা মনে দাগ কেটেছে ।



কিন্তু ছোট স্বপ্ন গুলোর মাঝে ভিত না থাকায় স্বপ্নগুলো বেশিরভাগ সময় পূর্ণতা পায় না ।

দোকান থেকে বের হয়ে মেয়েটাকে দেখতে পেলাম না সামনে ।

পাগলের মত দৌড়াতে শুরু করলাম রাস্তায় ।

মনের মানুষ টা এভাবে হারিয়ে যাবে চোখের সামনে ?



কিন্তু কিছুতেই কিছু হোল না ।

সামনে Aliphant Road এর চৌরাস্তায় চলে গেলাম ।

এখন ???? কোনদিকে যাবো ???



পাগলের মত খুজে বেড়ালাম ও কে ।

চৌরাস্তার চার দিকেই গেলাম ।

পেলাম না .........।



পাবো কিনা জানতাম না, কিন্তু এভাবে হারিয়ে ফেলবো চিন্তা করিনি ।

আস্তে আস্তে ফিরে এলাম শাহবাগ এ ।



কিন্তু কিছুতেই মন কে শান্তনা দিতে পারছিলাম না ।

সাদা কলেজ ড্রেস এ ( সম্ভবত সিটি কলেজ এর ) ওর মুখ টা বারবার মনে পরছিল ।



বাসায় ফিরে যাবার মন স্থির করলাম ।

কিন্তু পা এগুলো না ।

বারডেম এর সামনে রাস্তায় মাথা নিচু করে চুপচাপ বসে পরলাম ।

নিঃশব্দে অনেকখন কাঁদলাম ।



চারপাশ দিয়ে হাজারো মানুষ হেটে যাচ্ছে আর এর মাঝে সন্ধ্যার মৃদু অন্ধকারে আমি মাথা নিচু করে কাঁদছি ।



আমি কেঁদেই চলছি ......।



প্রচণ্ড কষ্ট হচ্ছিল ।ও কে হারানোর কষ্ট ।

ও কে মনের কথাটা বলতে না পারার কষ্ট ।



আমি ও কে ভালবেসে ফেলেছি প্রথম দেখায় ।

আবার হারিয়েও ফেলেছি ।



কিন্তু আমি কি ও কে আর এই জীবনে কোনদিন খুজে পাব ???

ও কে চিনি না ।

শুধু জানি 9_02_2013 তে সিটি কলেজ এর একটি মেয়ে তার মা এবং বোনের সাথে শাহবাহ গিয়েছিল এবং প্রথম দেখায় টা কে আমি প্রচণ্ড ভালবেসে ফেলেছি ।



আমি ওর জন্য অপেক্ষা করবো ।

যদি কেউ বুঝতে পারেন মেয়ে টা কে plz টা কে বলবেন ও কে একটা ছেলে প্রচণ্ড ভালবাসে ।

প্রচণ্ড...............।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.