| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুদ্র ও রোদেলা কাব্য
না । কিছুই বলবো না !!!!!!!!
ইদানিং একটা জিনিশ প্রায়ই লক্ষ্য করা যায় ।
সেটি হচ্ছে সম্পর্কে কোন প্রকার ফাটন ধরলেই বা ভালবেসে কষ্ট পেলেই কিংবা সামাজিক স্বীকৃতি না পেলে অনেকই আত্মহত্যার সিদ্ধান্ত নেন । কিছু কিছু ঘটনায় প্রেমিক প্রেমিকা এক সাথে জীবন বিসর্জন দেয় ।
কিন্তু এসব ঘটনা ঘটানোর আগে একবারও কি তারা ঠাণ্ডা মাথায় চিন্তা ভাবনা করে যে তারা কি করতে যাচ্ছে ?
ভালবাসা অনেক বড় কিন্তু তাই বলে এর জন্য জীবন দিয়ে দিতে হবে ?
ভালবাসা স্বপ্নিল হতে পারে কিন্তু জীবনটা কাব্য বা কবিতা দিয়ে গড়া নয় ।
একটি জীবনের সাথে জড়িয়ে থাকে আর অনেক গুলো জীবন । একবারও কি নিজের বাবা মার কথা মনে পরে না ? মনে পরে না তাদের জন্য কি রেখে যাচ্ছেন, তাদের কতটুকু কষ্ট দিয়ে যাচ্ছেন ? আপনি তো আপনার মত চলে যাচ্ছেন কিন্তু আপনার বাবা মা কে কার কাছে রেখে যাচ্ছেন ? তারা তো নিজের জিবনের সবটুকু স্বপ্ন সাজিয়েছিল আপনাকে ঘিরে । কিন্তু আপনি ? নিজের জীবনের সপ্ন তো পুরন করতে পারলেন না সাথে যারা আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছিল সেই ছোটবেলা থেকে, তাদের স্বপ্ন গুলোকেও ভেঙ্গে চুরমার করে দিয়ে গেলেন ।
অনেকেই বলবেন এটা সত্যিকারের ভালবাসা ।
আমার প্রশ্ন কিভাবে ? যে ভালবাসা কে বাস্তবে রুপ দিতে পারবেন না, যে ভালবাসার জন্য বাবা মার বুক খালি হয়, যে ভালবাসার জন্য কার সহানুভুতি জাগে না, বরং করুনা হয় সে ভালোবাসাকে শুধু শুধু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই । সবসময় মনে রাখবেন আপনাকে ঘিরে আরও অনেকগুলো মানুষের জিবন আবর্তিত হচ্ছে । আপনি শুধু একার জন্য না ।
আমি বলব, আপনার ভালবাসার মানুষ টাকে প্রান ভরে ভালবাসুন । আপনার ভালবাসাকে সমাজে স্বীকৃতি দিন । কিন্তু তাই বলে এভাবে চোরের মত পৃথিবী ছেড়ে চলে যাবেন না । এটাকে সত্তিকারের ভালবাসা বলে না । এটাকে বলে কাপুরুষতা ।
Be a Man Guyz.
আপনাকে ভালবাসার অপরাধে কোন মেয়ে কে যেন পৃথিবী ছেড়ে চলে যেতে না হয় কিংবা আপনাকেও চোরের মত পৃথিবী ছাড়তে না হয় ।
ভালবাসার সম্মান রাখুন । আত্মহত্যা করে নয়,বরং সমাজে স্বীকৃতির মাধ্যমে ।
ভাল থাকবেন ।
©somewhere in net ltd.