| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
As I am student of computer science I always keep me touch with internet and technology.I love travelling.
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আজ দুপুরের একটি বিব্রান্তিকর ঘটনা আপনাদের কাছে পৌঁছে দেয়ার জন্যই এখন আমার লিখে বসা।
আজ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ অচল হয়ে যায় ইন্টারনেটে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। ব্যবহারকারীরা জনপ্রিয় এ ওয়েবসাইটটিতে যেতে চাইলেই তাদের একটি ত্রুটিবার্তা (এরর মেসেজ) দেখানো হচ্ছিল।
এতে লেখা ছিল- সরি, সামথিং ওয়েন্ট রং। উই আর ওয়ার্কিং অন গেটিং দিস ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিক থেকে আড়াইটা পর্যন্ত এ বিভ্রাট স্থায়ী হয়।
বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, হংকং, অস্ট্রেলিয়া, জাপান এবং নেদারল্যান্ডসের ফেসবুক ব্যবহারকারীরাও একযোগে এ সমস্যায় পড়েন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম স্কাইনিউজ।
প্রথম ত্রুটিবার্তাটি যাওয়ার পর ব্যবহারকারীরা কিছুক্ষণের জন্য সার্ভিস অনঅ্যাভেইলেব্ল বার্তাটিও দেখতে পান। তবে আড়াইটার পর থেকে যথারীতি লোড হতে শুরু করে ফেসবুকের পেজগুলো।
এদিকে হঠাৎ অচল হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে একমাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক এমন গুজব ছড়াতে থাকে পৃথিবীর অন্যতম জনপ্রিয় এ ওয়েবসাইটটিকে ঘিরে।
শুধুমাত্র কারিগরি ত্রুটির কারণেই হঠাৎ এ সমস্যা কী না- সে সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাসে প্রায় ১৩০ কোটি মানুষ নিয়মিত ফেসবুক ব্যবহার করেন, যা এটিকে পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি ওয়েবসাইটে পরিণত করেছে।
তাছাড়া ফেসবুক বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ।
তাই ফেসবুক এর সমস্যা বিশ্বের কোটি কোটি মানুষকে উদ্বিগ্ন করে তোলে ।
আপনাদের যদি আমার লেখা ভাল লাগে তাহলে আমার ব্লগে ঘুরে আসতে পারেন ।
২|
১৯ শে জুন, ২০১৪ রাত ১০:১৯
ঢাকাবাসী বলেছেন: আমার কিছুই হয়নি।
৩|
১৯ শে জুন, ২০১৪ রাত ১১:১২
অন্যসময় ঢাবি বলেছেন: stop spamming
৪|
১৯ শে জুন, ২০১৪ রাত ১১:৩৪
সাগর৭৫ বলেছেন: অাপনার লেখা কেন ভাল লাগবে? কোন লেখা তো লিখেননি.... spamming করছেন... অাপনার উদ্দেশ্য বুঝা গেছে... অার হ্যা, আজ সকাল থেকে কয়েকবার ফেসবুকে ঢুকেছি কোন অসুবিধা হয় নাই।
৫|
২০ শে জুন, ২০১৪ রাত ১২:৪৮
যাহা৪০৯২ বলেছেন: সাগর ভাই আপনাকে বলছি,কখনো কনো কিছু না জেনে দেইনা।আমি ২৪ ঘ০ন্টার মধ্যে ১৩ ঘন্টাই ফেসবুকএ থাকি।
৬|
২০ শে জুন, ২০১৪ রাত ১:২৯
আজব গোয়েন্দা বলেছেন: হেতে পাগলনি কোনো???
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৪ রাত ১০:১৫
অগ্নি সারথি বলেছেন: তো এখন কি করুম?