| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাঁধন
মাঝে মাঝে লিখতে ভাল লাগে তাই টুক টাক লিখার চেষ্টা করি।
চৈতির(ছদ্ম নাম) কোচিং শেষ।ক্লাস নাইনে উঠেছে ও এবার।রাস্তায় দাড়িয়ে আছে রিকসার জন্য।অনেক যুদ্ধ করে অবশেষে একটা রিকসা পেল।রিকসায় উঠে একটু আনমনা হয়ে যায় মেয়েটা।হঠাৎ তীব্র শীষের শব্দে চিন্তায় ছেদ পড়ে ওর।দুটো ছেলে ওর রিকসার পিছনে বাইকে করে আসছে আর শীষ দিচ্ছে।ভয়ে ওর শরীর ঠাণ্ডা হয়ে গেল।অনেক কষ্টে কান্না আটকে রাখল মেয়েটা।ওই দিকে কুকুর দুটার শীষ আর অশ্লীল ভাষার মাত্রা যেন বাড়তেই লাগল।দেখতে দেখতে মেয়েটা বাসার সামনে চলে আসল।তবুও কুকুর দুটা ওদের কুত্তা বৃত্তি চালিয়েই যাচ্ছিল।এটা দেখে চৈতি আরও ভয় পেয়ে গেল।অনেক কষ্টে শেষ পর্যন্ত চৈতি বাসায় ঢুকল।কুত্তা দুটো আরও বেশ কিছুক্ষন ওদের কুত্তা বৃত্তি চালিয়ে চলে গেল।
ছোট একটা ঘটনা কিন্তু এর যে প্রভাব মেয়েটার উপর পরলো তা কিন্তু ছোট্ট না।মেয়েটার মানসিক অবস্থা কি কুত্তাগুলা কখনও বুঝবে।ওর এই আতংক কি শেষ হবার।ও যখনই বাইরে বের হবে এই আতংক ওকে ঘিরে ধরে কুঁড়ে কুঁড়ে খাবে।
বিঃ দ্রঃ ঘটনাটা একটি সত্য ঘটনা।আমার এক ছোট বোনের সাথে আজ এমনি হয়েছে।জানিনা ওর মানসিক অবস্থা ঠিক হতে কত সময় লাগবে।শুধু এটুকুই মনে রাখিস রে রাস্তা ঘাটে অনেক কুত্তাই ঘেউ ঘেউ করবে।ভয় পাবি না,মনে সাহস নিয়ে সামনে এগিয়ে যাবি জাস্ট।
©somewhere in net ltd.