| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাঁধন
মাঝে মাঝে লিখতে ভাল লাগে তাই টুক টাক লিখার চেষ্টা করি।
-তুই এত মুটি হইছিস কেন?
-হারামি চুপ।আমায় কখনও যদি আর মুটি কইছিস তাইলে তোরে খাইয়া ফেলামু কিন্তু।
-হু,জানি জানি,তুই তো খাওয়া ছাড়া কিছুই বুঝিস না।খালি খাই খাই......
-হারামি চুপ কর।
-ওকে চুপ করলাম।এখন বল ডাকছিস কেন?
-তোর সাথে ঝগড়া করার জন্য।
-সেটা তো ফোনেও করতে পারতিস।
-ফোনে করলে তো তোর মুখের এক্সপ্রেসন বুঝতে পারতাম না।
-আহা রে!
-আমায় এইভাবে ভেংচাবি না কইলাম।
-তাইলে খাইয়া ফেলাবি নাকি?
-তোর সাথে মানুষ কথা কয় নাকি......
-হ,তুই তাইলে কি?
-তোর মাথা।
এই বলে নিপা রাগ করে চলে যায়।রাসেল চুপচাপ ওর চলে যাওয়া দেখে।ও ভাল করেই জানে খুব রাগ করেছে নিপা।হাজার চেষ্টা করেও ওকে আটকানো যাবে না।কিছুক্ষণ পর এমনিতেই ঠিক হয়ে যাবে এখন।মুটি বললে সব মেয়েরাই খুব রাগ করে নিপাও এর বেতিক্রম নয়।কিন্তু ওকে রাগাতে খুবি ভাল লাগে রাসেলের আর মুটি বললে যে সেটা খুবি সহজে হয়ে যাবে তাই আর বেশি কষ্ট করে রাগানোর চেষ্টা করেনা রাসেল।
(অসমাপ্ত)
©somewhere in net ltd.