নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি

আমি

‍"আমি" আমার কথা বলে। এমন কথা যা কিনা আধুনিকতার খোলস বলতে দেয় না। আর তাই এই ছদ্ববাস। যেখানে আমি বলবে হৃদয়ের কথাগুলো, জীবনের বাস্তবতাগুলো ...

আমি › বিস্তারিত পোস্টঃ

বন্ধ হয়ে গেলো আজকের কাগজ (আম্মাআআ)

১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫০

কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই দেশের অন্যতম প্রধান জাতীয় দৈনিক আজকের কাগজ বুধবার সকালে বন্ধ ঘোষণা করা হয়েছে। পত্রিকাটির কর্তৃপক্ষ এর কারণ হিসেবে আর্থিক সংকটের কথা বলছে।



১৯৯১ সালে এই দৈনিক পত্রিকাটি গতানুগতিক ধারা এড়িয়ে আঙ্গিক ও দৃষ্টিভঙ্গির দিক দিয়ে নতুন একটি ধারার সূচনা করার পর ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছিল। এর বর্তমান সম্পাদক ও প্রকাশক কাজী শাহেদ আহমেদ। (আরো তথ্যসহ -২)



পত্রিকাটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের কাগজ কর্তৃপক্ষ অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, পত্রিকাটির অত্র প্রতিষ্ঠানের আর্থিক সংকটের কারণে প্রকাশনা অব্যাহত রাখতে পারছে না।



আজকের কাগজের বার্তা ও বাণিজ্যিক অফিস ধানমণ্ডির সাত মসজিদ সড়কের 'মিনা হাউজে'। সাংবাদিক -কর্মচারিরা বুধবার সকালে কর্মস্থলে এসে জানতে পারেন, পত্রিকাটির প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সবার মধ্যে নেমে আসে শোকের ছায়া।



আকস্মিকভাবে পত্রিকাটির প্রকাশনা বন্ধ ঘোষণা করায় প্রধান কার্যালয়ে ও সারাদেশে সাড়ে পাঁচশ সাংবাদিক ও সংবাদকর্মী বেকারত্বের হুমকির মধ্যে পড়ছেন।



কর্তৃপক্ষের দেয়া বুধবারের বিবৃতিতে আরো বলা হয়, "আজকের কাগজ কর্তৃপক্ষ ও সকল সদস্য ১৯৯১ সাল থেকে এ যাবৎ প্রকাশকালে তার সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞ।"



আজকের কাগজ কর্তৃপক্ষ সকল সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারির প্রাপ্য পাওনা পরিশোধের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করছে বলেও এতে উল্লেখ করা হয়।





বুধবার দুপুরে পত্রিকাটির বার্তাকক্ষে ছিল অন্যরকম ব্যস্ততা। দীর্ঘদিনের কর্মস্থল থেকে সবাই যে যার ব্যক্তিগত জিনিসপত্র ও কম্পিউটারে রাখা নিজের করা সংবাদ কাহিনী বা ছবিগুলো সিডি ও পেনড্রাইভে সংগ্রহ করতে ব্যস্ত ছিলেন।



১০ বছর ধরে পত্রিকাটিতে ফটো সাংবাদিক হিসেবে কাজ করছেন প্রধান ফটো সাংবাদিক মতিউর রহমান টুকু। তাকে দেখা গেল দীর্ঘদিন ধরে জমানো ছবির ফিল্ম সংগ্রহ করতে। কম্পিউটার থেকে নিজের ছবিগুলো নিয়ে সিডিতে রাইট করছিলেন তিনি।



ফটো সাংবাদিক কামরুল হাসান রতন বললেন, "সম্পত্তি বলতে তো এখন এই ছবিগুলোই। তাই যা আছে সব নিয়ে যাওয়ার চেষ্টা করছি।"



দুপুরে মিনা হাউজে গিয়ে অনেক কর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিবারের অমতে গত ২ সেপ্টেম্বর বিয়ে করেছেন পত্রিকাটির স্টাফ রিপোর্টার শাহ আলম। এখন অনেকটা অকূল পাথারে পড়েছেন তিনি। নব বিবাহিত স্ত্রীকে নিয়ে বেকার অবস্থায় কোথায় যাবেন তা ভেবে পাচ্ছেন না। উদ্বিগ্ন আলম বললেন, "আমার তো ভাই সব দিকে পথ বন্ধ। কতোদিন বেকার থাকতে হবে আল্লাই জানে।"



সহ-সম্পাদক সফেদ ফরাজী ও জুয়েল মোস্তাফিজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১১টায় অফিসে এসে আমরা শুনতে পাই, পত্রিকা বন্ধ ঘোষণা করা হয়েছে। কাল রাতেও আমাদের এ বিষয়ে কিছু বলা হয়নি।"



পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক কাজী ফারুকুল হাসান ও সহযোগী সম্পাদক আবু বকর চৌধুরী দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কাজী ফারুকুল হাসান বলেন, "শুধুমাত্র আর্থিক সংকটের কারণেই পত্রিকা বন্ধ করে দিতে হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর রোববার থেকে সাংবাদিকসহ সকল কর্মীর পাওনা পরিশোধ শুরু হবে। প্রত্যেক কর্মী চলতি মাসের বেতন, ঈদবোনাসসহ যে যতো বছর কাজ করেছেন ততো মাসের বেতন এবং সে হিসেবে প্রাপ্য গ্র্যাচুইটি পাবেন।"



ফারুকুল হাসান জানান, পত্রিকাটির সাত মসজিদ রোডের প্রধান কার্যালয়ে এখন সাংবাদিক ও কর্মীসহ আড়াইশ'জন কাজ করছেন। এছাড়া সারাদেশে তিনশ' প্রতিনিধি ও সাতটি ব্যুরো অফিস রয়েছে।



সহকারী সম্পাদক সালাম সালেহউদ্দীন বলেন, "মঙ্গলবার সকাল ১১টায় একটি জরুরি সভা ডাকা হয়। সভায় আসার পর সম্পাদক কাজী শাহেদ আহমেদ পত্রিকা বন্ধের ঘোষণা দেন। এসময় সম্পাদক নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। সভায় সম্পাদক জানান প্রতি বছর পত্রিকাটির জন্য আটকোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন তিনি। দেশের সা?প্রতিক পরিস্থিতিতে এ বিপুল পরিমাণ অর্থ গচ্চা দিয়ে তার পক্ষে আর পত্রিকা চালানো সম্ভব হচ্ছে না।"



সালাম সালেহউদ্দীন জানান, সভায় সম্পাদক কাজী শাহেদ আহমেদ, নির্বাহী সম্পাদক ও সম্পাদকপুত্র কাজী নাবিল আহমেদ, কাজী আনিস আহমেদ ও কাজী এনাম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।



উল্লেখ্য, গত ২০০৬ সাল থেকে পত্রিকাটি সম্পাদক কাজী শাহেদের মালিকানাধীন জেমকন কর্পোরেট গ্র"পের অন্তর্ভূক্ত হয়।



সুত্র: বিডিনিউজ

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৭

আমি বলেছেন: আজকের কাগজে পরিচিত কয়েকজন আছে। তাদের জন্য খারাপ লাগছে ...

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯

তুষার ০০৭ বলেছেন: "সম্পত্তি বলতে তো এখন এই ছবিগুলোই। তাই যা আছে সব নিয়ে যাওয়ার চেষ্টা করছি।"
অদেখা কষ্ট। ধন্যবাদ আপনাকে পোস্টটার জন্য@আমি

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫

রিজভী বলেছেন: সত্যিই দুঃখজনক।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১৩

হমপজদ বলেছেন: করচারিদের জন্য খারাপ লাগছে। কিন্তু ভালো হইছে। বহুত দালালি করছে আওমিলিগের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.