| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাতালের মতো কোন নেশায় আমি আসক্ত জানিনা
এ যেন সুখ টান যার নেশা
আমায় এলোমেলো করে দিচ্ছে।
হাড়িয়ে যাচ্ছি যেন কোন সীমান্তে
সব বাঁধা পেরিয়ে, ঠিক যেন
বৈশাখ শেষে কৃষ্ণচূড়া গাছ নিঃস্ব হাহাকারে মলিন।
প্রকৃতিতে কাঁশফুলের কোনো দেখা নেই আর
নিঃশব্দে গাছের পাতারা ঝরে যাচ্ছে অঝরে।
শীত আমায় ঢেকে দিতে চাইছে
তার কুঁয়াশার চাঁদরে।
এখন অমাবস্যা,আজ নেই কোথাও
আমার পুর্নিমা চাঁদের দিপ্তী।
এখন আমার আকাশ জোনাকীর আলো খুজে ফিরে নিরলস
দেখা হয়নি আর কখনোই
জানি দেখা হবে আলো-ছায়ার কোনো এক রাতে।
©somewhere in net ltd.