| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কখনোই সে ফিরে আসেনি
বলেছিল আবার দেখা হবে
কথা দিয়েছিল থাকবে সুখে-দুঃখে
কিন্তু পালিয়েছে , কথা রাখেনি সে।
সে আর কখনোই ফিরে আসেনি
কথা দিয়েও চলে গেল
সব রং মুছে সে যে নিল বিদায়।
ছোট ছোট আশাইতো জীবনের প্রতি ভাজে
রেখেছিলেম যত্ন করে,
তবে আজ কেন সে অচেনা।
কুয়াশায় ঢেকে গেছে সে,
আমার আঙ্গিনা্য তার দেখা মেলে না তাই।
আমার মনের হাজারো স্বপ্ন নিত্যদিনই
ভেঙ্গে হয় চুরমার,
তাই আজো খুজে ফিরি প্রেমের হিমাচল।
স্রোতে ভেসে গেছে যেন তার যত কথা
সে আর কখনোই ফিরে আসেনি
কথা রাখেনি সে।
©somewhere in net ltd.