নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১.বিশ্ব-জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।২.এসো, যুক্তির আঘাতে মুক্ত করি চেতনার জট।

শ্রুভ্র শেখ

১.বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। ২.এসো যুক্তির আঘাতে মুক্ত করি চেতনার জট।

শ্রুভ্র শেখ › বিস্তারিত পোস্টঃ

আবরার

০৮ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:০২

তুমি প্রজা!
তবে, কেন রাজার বিরুদ্ধে কইলে কথা?

আবরার বলে শোন তবে দাদা-
বলি, তোমার কাছে। রাজা যে শোষক,
করে নিপীড়ন ক্ষমতা জাহির করে।
ক্ষমতা তিনি করতে পাকা- দেশ দেয় বিলিয়ে।

আরে বোকা, বন্ধু কাকে বলে জানো না দেখি?
বন্ধু মোরা তাদের আমারা, বন্ধুকে ভালবাসি!
কিছু যদি দেইবা তাকে, রাগ করো কেন মিছি?

আপনি জ্ঞানী, মূর্খ আমি,
এতটুকু বুঝি, নিজের ক্ষতি নিজেই করি
এ কোন পাগলামি?

বোকার মত প্রশ্ন করো, উত্তর খোঁজ আবার!
এ মাত্র বললে তুমি ক্ষতি যে যার যার!

নিজের ক্ষতি, নিজের ক্ষতি, আমার হিসেব করি।
পরের প্রাপ্য দিয়ে কেন বন্ধুকে ভালবাসি!
পরের প্রাপ্য ভুল হলো যে, দেশটা তো আমার
আমার জিনিস বন্ধুকে দিবে সে কোন জমিদার

উগ্র হয়োনা উগ্র হয়োনা শিক্ষা হয়নি তোমার!

শিক্ষা, দাদা শিক্ষা হয়নি, হাঁসালে তুমি!
শিক্ষা আবার কী?
সত্য কথা বলে নিজের প্রাণটা দিয়েছি।
দেখলাম ভেবে বলো বোকা, বোকা আসলে তুমি।
ক্ষমতা লোভী রাজার হয়ে করো চামচামি।
ক্ষমতা লোভে মিত্র বাড়ায় করে দেশের ক্ষতি,
তবুও আমি বলবো না কথা এ কেন শুনি?

আবরার, চুপ যাও, চুপ যাও তুমি,
আমি সকল বুঝি।
তোমার জন্য হৃদয় ব্যাকুল, জানে আত্মযামী।
চাইনা হোক আর কারো তোমার পরিনতি।

নুরুল হুদা
২২শে শ্রাবণ ১৪২৬

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
নিজের মনে অনুভূতি সুন্দর প্রকাশ করেছেন।

০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫০

শ্রুভ্র শেখ বলেছেন: ভাই, আমার বুক ভরা যে পরিমান আর্তনাদ, তা ভাষায় প্রকাশকরার মত নয়।

২| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৭

ইসিয়াক বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.