নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষা

নীল আকাশে পাখির ঝাক

একিউমেন

ভালো থাকবেন

একিউমেন › বিস্তারিত পোস্টঃ

ছাহাবা তাবেয়ী যুগের এচ্ছিক বিষয় পরবর্তী কালে এসে ওয়াজিব ও বাধ্যতামুলক হতে পারে কি করে

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

কোন কোন বন্ধু এই বলে ,প্রশ্ন তুলেছেন যে ,ছাহাবা তাবেয়ী যুগের এচ্ছিক বিষয় পরবর্তী কালে এসে ওয়াজিব ও বাধ্যতামুলক হতে পারে কি করে ?



শাহ ওয়ালীউল্লাহ রঃ অনেক আগেই কিন্তু এ ধরনের স্থুল আপত্তির সন্তোষজনক জবাব দিয়ে গেছেন ,তার ভাষায়



এ প্রশ্নের জবাবে আমার বক্তব্য হলো ,আহলে হক বা আলিমগনের সর্বসম্মত সিদ্ধান্ত এই যে ,প্রত্যেক যুগেই উম্মাহর এমন কতক লোকের উপস্থিতি একান্ত জরুরী যারা দলীল ও উত্‍স সমেত যাবতীয় মাসায়েলের আলিম হবেন (যাতে সাধারন লোকের পহ্মে মাসায়েল জেনে আমল করা সম্ভব নয় ।)আর এও এক স্বীকৃত সত্য যে ,ওয়াজিব বিষয়ের পুর্ব শর্তটিও ওয়াজিবের অন্তর্ভুক্ত ।সুতরাং কোন ওয়াজিব বিষয় পালনের পথ ও পন্থা একাধিক হলে যে কোন একটি গ্রহন করাই ওয়াজিব হবে ।পহ্মান্তরে একটি মাএ পন্থা হলে সুর্নিদিষ্টভাবে সেটাই ওয়াজিব হবে ।উদাহরনস্বরুপ ,আমাদের (পুর্বপুরীগন) হাদীস লিপিবদ্ধ করতেন না ,অথচ আমাদের সময়ে তা ওয়াজিব সাব্যস্ত হয়েছে ।কেননা সংকলন গ্রন্থের আশ্রয় নেয়া ছাড়া হাদীস বর্ননার অন্য কোন উপায় এখন নেই ।তদ্রুপ মাতৃভাষা আরবী হওয়ার সুবাসে ,তাদেরকে ভাষা ও ব্যাকারন শিখতে হয়নি ।অথচ আমাদের সময়ে তা এক গুরুত্বপুর্ন ওয়াজিব ।কেননা আদী আরবদের সাথে আমাদের ব্যবধান দীষ্কর ।মোটকথা সময়ের ব্যবধানে (ঐচ্ছিক বিষয় ওয়াজিব হয়ে যাওয়ার)হাজারো নজির রয়েছে ।ব্যাক্তিতাকলীদ বা এক মুজতাহিদ কেন্দ্রিক তাকলীদের বিষয়টিও একই দৃষ্টিকোন থেকে বিচার করা উচিত ।এটাও সময়ের ব্যবধানে ঐচ্ছিক ও বাধ্যতামুলক হতে পারে ।



(দ্রঃ আল ইনসাফ ফি বায়ানে সাবাবিল ইখতিলাখ ,পৃ ৫৭-৫৯)

উপরোক্ত মুলনিতীর আলোকে কিছুদুর পর শাহ সাহেব আরোও লিখেছেন

সুতরাং ভারত কিংবা এশিয়া মাইনরের সাধারন উম্মী লোকের জন্য যদি যেখানে অন্যন্য মাযহাবের ফকীহ বা ফিকাহ গ্রন্থ না থাকে ,ইমাম আবু হানিফা রঃ এর তাকলীদ ওয়াজিব হয়ে যাবে ।কেননা হানাফী মাযহাব বর্জন করার অর্থ হবে শরীয়তের গন্ডিচ্যূত হয়ে ধ্বংসের শ্রোতে ভেসে যাওয়া ।পহ্মান্তরে হারামাইন শরীফে অন্যন্য মাযহাবের ফকীহ ও ফিকাহ গ্রন্থ বিদ্যমান থাকার কারনে যে কোন এক মাযহাবের তাকলীদ করার অবকাশ থাকবে ।

(দ্রষ্টব্য :আল ইনসাফ ,পৃষ্টা ৬৯-৭১)



মক্ততাকলীদের স্থানে ব্যাক্তিতাকলীদকে বাধ্যতামুলক ঘোষনা করে পরবর্তী আলিমগন যে বিরাট সাম্ভব্য ফিত্‍নার মূলোত্‍পাটন করেছেন সে সর্ম্পকে হঝরত শাহ সাহেবের মন্তব্য হলো

গোটা উম্মাহর সর্বসম্মত সিদ্দান্ত এই যে ,বর্তমানে মাযহাব চতুষ্ঠয়ের যে কোন একটির একক তাকলীদই শুধু বৈধ হবে ।কেননা মানুষের মনোবলে যেমন ভাটা পড়েছে তেমনি প্রবৃক্তির গোলামী হৃদয়ের পরতে পরতে শিকড় গেড়ে বসেছে ।আর (অহংবোধ এমন প্রবশ যে ,যুক্তির বদলে )নিজস্ব মতামতই এখন মুখ্য ।

( হুজ্জাতুল্লাহিল বালেগা খঃ ১ ,পৃ১৫৪)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: অনেক তাত্তিক বিসয় জানা হল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.