নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষা

নীল আকাশে পাখির ঝাক

একিউমেন

ভালো থাকবেন

একিউমেন › বিস্তারিত পোস্টঃ

রাসূল (সা) এর ভবিষ্যতবাণী ও ইমাম আযম (র)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪

ইমাম আযম আবু হানিফা (র) ছিলেন একজন আযমী বা অনারব। তাঁর দাদা ‘মাহ বা মারজুবান’ পারস্যের অধিবাসী মূর্তি পূজারী ছিলেন। যা ঐতিহাসিক সত্য। (আমি এখনও জানতে পারিনি তাঁর দাদা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন কিনা। ইনশাআল্লাহ পরবর্তীতে জানাবো। )



ইসলামের আগমনের পর পারস্য হতে এমন কোনো সন্তান ভূমিষ্ঠ হননি যিনি কোনোভাবে ইমামে আযম (র) এর সমকক্ষ হতে পারেন। না তাঁর যুগে, না পরবর্তীতে তাঁর ছাত্রদের মাঝে কেউ। রাসূল (সা.) যিনি আরবের অধিবাসী ছিলেন, তিনি তাঁর হাদীসে এমন ‘একজন ব্যক্তির’ আগমনের কথা ইরশাদ করেন, কোনো বর্ণনায় ‘ইলম’, কোনো বর্ণনায় ‘ঈমান’, ‘দ্বীন’ এর কথা বলা হয়েছে। বিশিষ্ট মুহাদ্দিসগণ হাদীসের ব্যাখ্যা করতে গিয়ে আবু হানিফা (র) এর কথা উল্লেখ করেছেন। এ সংক্রান্ত একটি পর্যালোচনা দেয়া হল:



সহীহ বুখারী এর বর্ণনা: হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, “ আমরা রাসূল (সা.) এর দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় সূরা জুমুআ নাযিল হয়। রাসূল (সা.) তিলাওয়াত করে যখন এই পর্যন্ত পৌঁছলেন, ...... ’তাদের থেকে পরবর্তীতে যখন কেউ মিলিত হবে’, মজলিস থেকে কেউ প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহ। এখন পর্যন্ত আমাদের সাথে মিলিত হয়নি, পরে মিলিত হবে তারা কারা? রাসূল (সা.) নিরব থাকলেন। প্রশ্নকারী এভাবে আরো দুইবার অর্থাৎ তিনবার প্রশ্ন করলেন। অতপর রাসূল (সা.) সালমান ফারসী (রা) এর কাঁধে হাত রেখে বললেন, যদি ঈমান সুরাইয়া তারকাতেও থাকে তবুও এদের মধ্যে কিছু ব্যক্তি ( পারস্যের বংশদ্ভূত ) তা অর্জন করবে।“



বুখারীর শব্দগুলো হল..........

باب قوله وآخرين منهم لما يلحقوا بهم وقر

أ عمر فامضوا إلى ذكر الله

4615 حدثني عبد العزيز بن عبد الله قال حدثني سليمان بن بلال عن ثور عن أبي الغيث عن أبي هريرة رضي الله عنه قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم فأنزلت عليه سورة الجمعة وآخرين منهم لما يلحقوا بهم قال قلت من هم يا رسول الله فلم يراجعه حتى سأل ثلاثا وفينا سلمان الفارسي وضع رسول الله صلى الله عليه وسلم يده على سلمان ثم قال لو كان الإيمان عند الثريا لناله رجال أو رجل من هؤلاء

حدثنا عبد الله بن عبد الوهاب حدثنا عبد العزيز أخبرني ثور عن أبي الغيث عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم لناله رجال من هؤلاء



[ বুখারীর ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারী । পৃষ্ঠা ৬/৩৭০, ৪৮৯৭। দারুল মায়ারিফ থেকে প্রকাশিত, কায়রো। যার তাহকীক করেছেন বিন বায (র) ]



সহীহ মুসলিমের বর্ণনা:

لو كان الدين عند الثريا لذهب به رجل من فارس أو قال من أبناء فارس حتى يتناوله

حدثني محمد بن رافع وعبد بن حميد قال عبد أخبرنا وقال بن رافع حدثنا عبد الرزاق أخبرنا معمر عن جعفر الجزري عن يزيد بن الأصم عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان الدين عند الثريا لذهب به رجل من فارس أو قال من أبناء فارس حتى يتناوله



كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم إذا نزلت عليه سورة الجمعة فلما قرأ { وآخرين منهم لما يلحقوا بهم } قال رجل من هؤلاء يا رسول الله فلم يراجعه النبي صلى الله عليه وسلم حتى سأله مرة أو مرتين أو ثلاثا قال وفينا سلمان الفارسي قال فوضع النبي صلى الله عليه وسلم يده على سلمان ثم قال لو كان الإيمان عند الثريا لناله رجال من هؤلاء

حدثنا قتيبة بن سعيد حدثنا عبد العزيز يعنى بن محمد عن ثور عن أبي الغيث عن أبي هريرة قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم إذا نزلت عليه سورة الجمعة فلما قرأ " وآخرين منهم لما يلحقوا بهم " قال رجل من هؤلاء يا رسول الله فلم يراجعه النبي صلى الله عليه وسلم حتى سأله مرة أو مرتين أو ثلاثا قال وفينا سلمان الفارسي قال فوضع النبي صلى الله عليه وسلم يده على سلمان ثم قال لو كان الإيمان عند الثريا لناله رجال من هؤلاء



একাধিক সনদে ইমাম মুসলিম এই হাদিসটি উল্লেখ করেছেন। ( উপরে আপনারা দেখতে পারছেন। )



ইমাম মুসলিমের বর্ণনায়, “ ইলম যদি সুরাইয়া তারকায় চলে যায়, তবুও পারস্য হতে এক ব্যক্তি তা আহরণ করবে। “



অপর বর্ণনায় আছে ঈমান, আরেক বর্ণনায় আছে দ্বীন যদি.....।

[কায়রো থেকে প্রকাশিত সহীহ মুসলিম। তাহকীক: ফুয়াদ আব্দুল বাকী। ১৩৮৫ হিজরী প্রকাশিত। ৪/১৯৭২, হাদীস নং ২৫৪৬]





এই লিংকে যান, Click This Link



সহীহ ইবনে হিব্বানের বর্ণনা, “ ইলম যদি সুরাইয়া .......তাহলে পারস্যের কিছু মানুষ তা অর্জন করবে”।



[ মাওয়ারিদুজ্জামান ইলা জাওয়েদি ইবনে হিব্বান। তাহকীক: মুহাম্মাদ আব্দুর রাজ্জাক হামজাহ। সালাফীদের প্রকাশনী আল মাতবুয়াতুস সালাফীয়্যাহ, কায়রো থেকে ছাপা। ১৩৮২ হিজরীর, পৃষ্ঠা ৫৪৭, হাদীস নং ২৩১৯]





মুসনাদে আহমাদের বর্ণনা:

لو كان عند الثريا لذهب به رجل من فارس أو قال من أبناء فارس حتى يتناوله



“ইলম যদি সুরাইয়া তারকার.....তাহলে পারস্যের এক ব্যক্তি......”।



মুসনাদে আহমাদের ৫ জায়গায় এই হাদিসটি একাধিক সনদে এসেছে।

[ মুসনাদে আহমাদ ২/২৯২, ৩০৯, ৩০৭৮, ৪৬৯, ৪২০]



হাদীসটির মান: মুসনাদে আহমাদে বর্ণিত হাদীসটি সহীহ।



[দেখুন, মাজমাউজ জাওয়ায়িদ লিল হাইসামি, পূর্ণ নাম নুরুদ্দীন আলী বিন আবী বাকার আল হাইসামী, দারুল কুতুব বৈরুত থেকে ছাপা, ১৪০৭ হিজরী, ১০/৬৪ পেজ]



তিরমিযী ও নাসায়ীতেও এই হাদীসটি বর্ণিত আছে। আলবানীর সহীহা ১১/৬২, ১০১৭ নং হাদীস।



তিরমিযীতে ‘পারস্যের একজন’ এই শব্দ বর্ণিত হয়েছে।

ইমাম আবু নুয়াইম ইস্পাহানী ‘তারীখে ইস্পাহান’ এ এই হাদীসের সমস্ত সনদ একসাথে উল্লেখ করেছেন। ইমাম সিরাজী ও তাবারানীও এই হাদীস উল্লেখ করেছেন।



আগামী পর্বে সমাপ্য। শেয়ার করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.