নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকার, শিবির ও যুদ্ধাপরাধীমুক্ত ব্লগ। আদার ব্যাপারীদের অগ্রাধিকার।

জাহাজের খবর লই না।

আদার ব্যাপারি

একাত্তরের মুক্তি্যোদ্ধা।মুক্তিবাহিনী ক্যাম্পে পান-বিড়ি সাপ্লাই দিতাম।

আদার ব্যাপারি › বিস্তারিত পোস্টঃ

চিন্তায় পড়ে গেলাম............

২১ শে জুন, ২০১৩ রাত ১১:৪৪

১৫০০০/= টাকা জমিয়েছি একটা স্মার্ট ফোন কিনব বলে। সেট ও প্রায় চয়েজ করে ফেলেছি প্রায়। হুয়াও এসেন্ড জি ৫১০ (এন্ড্রয়েড ফোন, দাম ১৪৯৯০/=)। কিন্তু দেখলাম এই দামে নকিয়া লুমিয়া ৫২০ (উইন্ডোজ ফোন, দাম ১৪০০০/=) ও পাওয়া যায়। এন্ড্রয়েড ফোন ও এতে উইজ করা ফ্রি এপস গুলো সম্পর্কে ধারনা থাকলেও উইন্ডোজ ফোনের ফ্রি এপস গুলো সম্প্রর্কে জানি না। তাই উইন্ডোজ ফোন কেনাটা কি ঠিক হবে?? উইন্ডোজ ফোনের কোন এপ স্টোর আছে কি>? থাকলেও সেখানে ফ্রি এপস পাওয়া যাবে কি???



আমি মুলত ইন্টারনেট ব্রাউজ করব। সামুর পোস্টে কমেন্ট করারর জন্য বাংলা লেখার এপস অবস্যই লাগবে। ইউটিউব ভিডিও স্ট্রিমিং + ডাউনলোড। ইবুক পড়ব। গেম টেম তেমন একটা খেলা হবে না।

মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৫৫

ইয়েন বলেছেন: ভাই ভুলেও লুমিয়া নিয়েন না.....ওয়ালটন/সিম্ফোনি/হুয়াই যেটা ভাল লাগে নেন .....আমি চালাই নকিয়া ৩১১০সি ;) ....তবে বিভিন্ন মানুষের মোবাইল সেরাম ঘাটাইয়া + যারা চালায় তাদের কথা শুনে আপনাকে সাজেস্ট করলাম......তবে শেষ ইচ্ছা আপনার.....

২১ শে জুন, ২০১৩ রাত ১১:৫৮

আদার ব্যাপারি বলেছেন: থ্যাংক ইউ ভাই। কনফিউশান টা কেটে গেল।

২| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৫৫

টানিম বলেছেন: nokia na kinai valo ...

২১ শে জুন, ২০১৩ রাত ১১:৫৯

আদার ব্যাপারি বলেছেন: তাইলে এন্ড্রুই ফিক্সড। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:০৭

নষ্ট ছেলে বলেছেন: হুয়াউই জি৫১০ এর র‍্যাম ৫১২ মেগাবাইট। এই দামে সিম্ফোনি/ ওয়াল্টন এর ১ জিবি র‍্যাম পাবেন। শুনতাছি এইগুলাও ভাল সার্ভিস দিতাছে।

২২ শে জুন, ২০১৩ রাত ১২:১১

আদার ব্যাপারি বলেছেন: ভাই ওয়ালটন , সিম্ফনি এগুলোর থেকে মনে হয় হুয়াও এর কোয়ালিটি ভাল হবে।

৪| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:১৪

ferrari_ বলেছেন: কষ্টের টাকায় চায়না সেট কিনে আর কষ্ট বাড়ায়েন না।আর কিছু জমিয়ে স্যামসাং ,এইচ টিসি কিংবা সনি যেকোনো ব্রান্ডের এন্ড্রয়েড কিনুন।

২২ শে জুন, ২০১৩ রাত ১২:১৬

আদার ব্যাপারি বলেছেন: পৃথিবীর সবচেয়ে পাতলা স্মার্ট ফোন বানিয়ে সারা ফেলে দিয়েছে হুয়াও ।

৫| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:১৮

নানাভাই বলেছেন: আর কিছু টাকা পুরাইয়া আইফোন ৪ নিয়া নেন।
ব্রাউজ কইর‌্যা মজাই মজা।

২২ শে জুন, ২০১৩ রাত ১২:২৩

আদার ব্যাপারি বলেছেন: নানাভাই লজ্জা দিলেন মনে লয়। আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর কেমতে লই?

৬| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:২৮

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ভুলেও ওয়াল্টন, সিম্ফনি এগুলো কিনেননা। সনি, স্যামসাং-এর মধ্য থেকে যেকোন একটা মডেল পছন্দ করে কিনে ফেলুন।

২২ শে জুন, ২০১৩ রাত ১২:৩৫

আদার ব্যাপারি বলেছেন: সনি কিংবা স্যামসাং এর ৪.৫" ডিস্প্লে ওয়ালা ফোনের দাম অনেক বেশি ভাই। ২০ হাজারের ওপর।
হুয়াও আসেন্ড জি ৫১০ । ৪.৫" ডিসপ্লে, ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর, ৫১২ এম বি র‍্যাম, ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।

প্রথম আলো বলল হুয়াও নাকি সবচেয়ে পাতলা স্মার্টফোন বানায়া দুনিয়া কাপায়া দিসে !!!

৭| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৩৫

সেলিম মোঃ রুম্মান বলেছেন: লুমিয়া যদি কিনেনই তাহলে এখানে অনেক ফ্রি এ্যাপস ও গেমস পাবেন:
উইেন্ডাজ ফোন

তবে ইয়েন ভাই এর কথা ঠিক, লুমিয়া না কেনাই ভালো। আমি লুমিয়া ৯০০ নিয়ে চরম বিরক্ত।

২২ শে জুন, ২০১৩ রাত ১২:৩৬

আদার ব্যাপারি বলেছেন: তাইলে এন্ড্রুই ফিক্সড। থ্যাংকস এ লট।

৮| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৪৬

নানাভাই বলেছেন: লজ্জা দেই নাইক্যা।
১৫০০০/-টাকা আছে, আর বেশী হইলে ৫/৭ হাজার টাকা লাগতে পারে একটা সেকেন্ডহ্যান্ড আইফোন ৪ এর দাম।
বিক্রয় ডট কম এ পাইবেন।

২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩

আদার ব্যাপারি বলেছেন: নানা ভাই@ অনেক কষ্টে এই কয়ডা ট্যাকা জমাইছি। আর সম্ভব না। তাছাড়া সেকেন্ড হ্যান্ড লইতে মুন চায় না।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৪৯

নষ্ট ছেলে বলেছেন: কোয়ালিটির কথা চিন্তা করলে স্যামসাং, সনি, এইচটিসি কিনেন।
১৬ হাজার টাকায় সনি এক্সপেরিয়া জে পাবেন।

২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৪

আদার ব্যাপারি বলেছেন: দিলেন ত ১০০০ ট্যাকা বাড়াইয়া।

মন্তব্যের জন্য ধন্যবাদ@ নষ্টছেলে।

১০| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৫

নষ্ট ছেলে বলেছেন: রিভিউ দেখে সিম্ফোনি , ওয়াল্টন একবারে খারাপ মনে হয় নি। আসল কথা এই দামে এই কনফিগারেশনের সেট ভাল ব্র্যান্ডের পাবেন না।

২২ শে জুন, ২০১৩ রাত ১:০১

আদার ব্যাপারি বলেছেন: ঠিক ই বলেছেন।

২২ শে জুন, ২০১৩ রাত ১:০৭

আদার ব্যাপারি বলেছেন: আচ্ছা নষ্ট ছেলে@ এক্সপেরিয়া যে ১৬০০০ টাকায় পাওয়া যাবে আপনি ঠিক জানেন তো??

এইটা কি র‍্যাংসের শো রুম থেকে নাকি নন অথোরাইজড শপ থেকে। ওয়ারেন্টি পাওয়া যাবে কি?

১১| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৭

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: উইন্ডোজ ফোনে বাংলা লেখা যায়?

২২ শে জুন, ২০১৩ রাত ১:০২

আদার ব্যাপারি বলেছেন: তা তো জানি না। বাংলা লেখা না গেলে ফোন কিনে লাভ কি?? যদি সামুতে কমেন্ট করতেই না পারলাম।

১২| ২২ শে জুন, ২০১৩ রাত ১:২৪

নতুন বলেছেন: নানাভাই বলেছেন: লজ্জা দেই নাইক্যা।
১৫০০০/-টাকা আছে, আর বেশী হইলে ৫/৭ হাজার টাকা লাগতে পারে একটা সেকেন্ডহ্যান্ড আইফোন ৪ এর দাম।
বিক্রয় ডট কম এ পাইবেন।
২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩
লেখক বলেছেন: নানা ভাই@ অনেক কষ্টে এই কয়ডা ট্যাকা জমাইছি। আর সম্ভব না। তাছাড়া সেকেন্ড হ্যান্ড লইতে মুন চায় না।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ


বাইরের দেশে আইফোন ৪- ২৩৫০০ এর মতন দামে পাওয়া যাইবে... ট্রেরাই করতে পারেন.. :)

১৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১:৩৯

নষ্ট ছেলে বলেছেন: এক মাস আগে আমার ফ্রেন্ড বসুন্ধরা থেকে কিনছে ১৬৫০০ টাকা দিয়া। এখন দাম কত ঠিক জানি না। তবে ১৬ এর বেশি হওয়ার কথা না। ওয়ারেন্টি ছাড়া।
সনি এর অথোরাইজড কোন ডিলার সম্ভবত বাংলাদেশ নাই। যারা দাবি করে তারা আসলে কিছু টাকা বেশি নিয়ে নিজেরাই ওয়ারন্টি দেয়।
ভাল ব্র্যান্ডের সেট আসলে এক বছরে কিছুই হয় না। ওয়ারেন্টি দিয়ে প্রতি সেটে এক হাজার করে বেশি নিলে ১০০ সেট থেকে এক লাখ টাকা বেশি নিচ্ছে। প্রতি ১০০ সেটে ১ টা সেট রিপ্লেস করে দিলেও তো লাভ থাকছে।

তবে স্যামসাং এর ডিলার বাংলাদেশ আছে। তবে দাম অনেক বেশি নেয়। আমি নরমাল দোকান থেকে কিনেছিলাম ৪৮০০০ টাকা দিয়ে। শোরোমে ছিল ৫৮ হাজার টাকা!

যারা নিজেদের সনির ডিলার দাবি করে দয়া করে এখানে নামটা দেখে নিবেন আছে নাকি।

র‍্যাংস সনির কোন ডিলার না। শালারা পুরা ফ্রড। কিঞ্চিৎ নমুনা এখানে পাবেন।

১৪| ২২ শে জুন, ২০১৩ রাত ২:১৭

রাসেল মাহদুদ বলেছেন: সনি এক্সপেরিয়া কেনেন। ভালো সেট। ব্যবহারে আরাম। বসুন্ধরায় পাবেন। ছয়তলায় (তথাকথিত র‍্যাংস এর) সনির শোরুমের সামনের কয়েকটা ছোট দোকানে বেশ কম দামেই সনির ফোনগুলো পাবেন।

২২ শে জুন, ২০১৩ সকাল ১০:২৩

আদার ব্যাপারি বলেছেন: রাসেল মাহদুদ@ এগুলো দোকান থেকে ফোন কেনার সময় কোন সাবধানতা অবলম্বন করার দরকার আছেকি?

১৫| ২২ শে জুন, ২০১৩ রাত ২:২৭

মানুষ নই বলেছেন: আমি প্রায় ১ মাস ধরে ব্যাবহার করছি Huawei Ascend Y300, ভালো সার্ভিস দেয়। Huawei Ascend G510 এর চেয়ে চার্জ বেশি থাকে কারন এটাতে একটা সিম। ইউজার ওপিনিওন পড়ে দেখতে পারেন, ১২০০০ টাকায় পাবেন। আমি আপনার মতোই সাধারণ ইউজার।

২২ শে জুন, ২০১৩ সকাল ১০:২২

আদার ব্যাপারি বলেছেন: মানুষ নই@ Ascend Y300 এর স্ক্রিন সাইজ একটু ছোট না?

১৬| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:২৪

তামিম ইবনে আমান বলেছেন: হুয়াওয়ে, নকিয়াকে কিনে ফেলার সম্ভাবনা। গুজব।

১৭| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

আলাপচারী বলেছেন: মাম্মা খুব খিয়াল কৈরা।
হুয়াঊয়ে ব্র্যান্ডেড, সিম্ফনি ব্র্যান্ডেড লয়।
ওয়ালটন এ্যাস্মেম্বড, পার্টস লিশ্চয় ভালো লয়।
ইরাদা রাখুন একদিন এ্যাপলে জাম্প দিবেক। এ্যাপলের তুলনা হয়নি কো।
আপাতত: হুয়াউয়ে চলুক। সিঙ্গার ওয়াটনের চা্ইয়াও বেশী বিজনেস এথিকস মানি চলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.