নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

তারেকের পিএস কোটিপতি অপু কোথায়?

১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:১১

কে এই অপু। যেভাবে সে দুর্নীতির যুবরাজের নিত্যসঙ্গী থেকে চাঁদাবাজির মামলার আসামী হয়েছে তার নেপথ্য কাহিনী জানা গেছে। অপুর পুরো নাম মিয়া নুরুদ্দিন অপু। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতারের জন্য যৌথবাহিনী সাবেক প্রধানমন্ত্রীর ক্যান্টনমেন্টস্থ শহীদ মইনুল হোসেন রোডের বাড়ি পর্যন্ত ধাওয়া করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের পিএস সে। ১ কোটি টাকার চাঁদাবাজির মামলায় তারেক রহমান হচ্ছে এক নম্বর আসামী। অপু হচ্ছে দুই নম্বর আসামী।

তারেক রহমানের পিএস অপু এখনও পলাতক। চারদলীয় জোট সরকারের সময়ে ক্ষমতার প্রদীপের আলোয় যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে অপু তাদেরই একজন। জানা গেছে অপু এখনও লন্ডনে আছে । তারেক রহমানের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে।

অপুর মাধ্যমেই কোটি কোটি টাকা চাঁদা নেয় তারেক রহমান। এটি হচ্ছে একটি মাত্র উদাহরণ। জোট সরকারের ৫ বছরে তারেক রহমানের সকল কর্মকাণ্ডের নিত্যসঙ্গি হিসেবে ছায়ার মতো সারাক্ষণ ছিল সে। সে তারেক রহমানের ব্যক্তিগত সহকারী হওয়ার সুবাদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠদের অন্যতম বনে যায়।

তাকে গ্রেফতারের জন্য যৌথবাহিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের শহীদ মইনুল হোসেন রোডের বাড়ি পর্যন্ত ধাওয়া করে। অপুকে গ্রেফতারের জন্য যৌথবাহিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি পর্যন্ত। তারেক রহমানের সঙ্গে ১ কোটি টাকার চাঁদাবাজির মামলায় অপুকেও আসামী করার পর রহস্যের জট খুলে যায়।





মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:২৩

ভুভুজিলা বলেছেন: ভাদার বাচ্চা আগে কাল বিলাই সামলা-- =p~ =p~ =p~ =p~

২| ১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৫৯

নাসিম রূপক বলেছেন: শুধু এক অপু কেন? তারেকের সময় হাজার হাজার অপু জন্মগ্রহন করেছিল।

৩| ১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৫

তিক্তভাষী বলেছেন: ডুবন্ত মানুষ খড়কুটো আকড়ে ধরেও বাচতে চায়! =p~

৪| ১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৬

ইরফান আহেমদ বলেছেন:

শুধু তারেক কেন সকল দুর্নীতিবাজদের বিচার চাই। জয়ের বিরুদ্ধে ও যদি দুর্নীতির অভিযোগ থাকে তার ও বিচার হোক।


আপনার তো পারলেন না চোরঞ্জিত কে বাঁচাতে।

৫| ১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:২১

আমিতপু বলেছেন: ইরফান আহেমদ বলেছেন:

শুধু তারেক কেন সকল দুর্নীতিবাজদের বিচার চাই। জয়ের বিরুদ্ধে ও যদি দুর্নীতির অভিযোগ থাকে তার ও বিচার হোক।



শুধু অপু ক্যান - তারেক (লিজেন্ড চুরা), ওয়ান মামুন, কালা বিলাই-চোরঞ্জিত, সাকো-আবুইল্লা সবগুলার বিচার হোক

৬| ১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩২

নাসিম রূপক বলেছেন: সুরঞ্জিত তো পদত্যাগ করেছে অথবা পদত্যাগে বাধ্য হয়েছে। তারেক কি বিএনপি থেকে পদত্যাগ করেছ?
সুরঞ্জিতের এপিএস এর গাড়িতে টাকা পাওয়া গিয়েছে, তার মানে এই নয় ঐ দুর্নীতির সাথে অবশ্যই সুরঞ্জিত যুক্ত। তার সংশ্লিষ্টতা থাকতেও পারে নাও পারে। কিন্তু তারেক-কোকোর দুর্নীতি তো প্রমানিত। এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে।
সুরঞ্জিত অন্যায় করুক আর নাই করুক তিনি পদত্যাগ করে ইতিহাস সৃষ্টি করেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র ধরা খাওয়া, নিজ পুত্র তারেক-কোকোর দুর্নীতির প্রমান হওয়ার পরও খালেদা জিয়া কি পদত্যাগ করেছে?

৭| ১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:০৫

ইরফান আহেমদ বলেছেন: আমাদের দুই নেত্রী কিংবা তারেক আর জয়ের বিরুদ্ধেও দুর্নীতির ভিযোগ আছে। তারেকের বিরুদ্ধে ১৪টি আর বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৫টি দুর্নীতির মামলা ছিলো। (মতান্তরে কিছু কম বেশি হতে পারে)। তবে প্রধানমন্ত্রীর দুর্নীতির মামলা গুলো এখন আর নাই। তিনি এখন ধোয়া তুলসী পাতা। একদম জমজম কুপের পানিতে কিংবা গঙ্গার জলে ধোয়া তিনি।


@ নাসিম রুপক,
যেই ১৫ টি দুর্নীতির মামলা ছিলো বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। মামলা গুলো কোথায় এখন?

তিনি তো এখন ধোয়া তুলসি পাতা। তবে জমজমের পানিতে নাকি গঙ্গার জলে?

৮| ১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৫

নাসিম রূপক বলেছেন: @ইরফান আহেমদ,
তারেকের দুর্নীতি প্রমানিত। এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। তারেকের পাচারকৃত কিছু অর্থ দেশে আনা হয়েছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নিজে কালো টাকা সাদা করেছেন।
খালেদা-সাইফুর ৬৪ লাখ টাকা কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করেছেন

আপনি যে মামলার কথা বলছেন সেগুলো রাজনৈতিক মামলা। আমি কোন রাজনৈতিক মামলার কথা বলছিনা।

৯| ১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:০৩

সোহানের রোজনামচা বলেছেন: nasim rupok bolod

১০| ১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:০৭

ইরফান আহেমদ বলেছেন: @ নাসিম রুপক, আপনার কথা মত তারেকের মামলা গুলো প্রমানিত হলে আওয়ামীলীগের আদালত চুপ করে রয়েছে কেন? তারা কোন কারাদন্ডের রায় দেয়নি কেন?

যেখানে এইসব আদালত গুলো স্বতঃ প্রনোদিত হয়েই বিভিন্ন রকমের রায় দিয়ে দিচ্ছে।

হাসিনার বিরুদ্ধে ব্যাবসায়ী নুর আলীর করা মামলাটি কি রাজনৈতিক মামলা ছিলো?

১১| ১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:১৭

খেজুরে আলাপ বলেছেন: বেফুক মুজা ফাইলাম.

১২| ১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৭

লেখাজোকা শামীম বলেছেন: হাসিনা খালেদা ও তাদের সন্তানরা পীর সাহেব, আমরা সবাই দুর্নীতিবাজ।

Click This Link

১৩| ১৭ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৫

নয়ামুখ বলেছেন: যেহেতু সুরঞ্জিত বাবুর বিষয়টি নিয়ে তদন্ত চলছে সেহেতু 'সুরঞ্জিত বাবু এবং তার নেত্রীর বিপক্ষে কোনো পোস্ট দেয়া যাবেনা বা কোনো সংবাদ ছাপানো যাবেনা, শুধুমাত্র তার ও তার নেত্রীর পক্ষে লেখা যাবে' - মর্মে আমি হাইকোর্টে একটা রীট করতে চাই। কার আদালতে গেলে ভালো হবে। আপনাদের মতামত চাই। এব্যাপারে আমার পছন্দের কোর্ট হলো শামসু্দ্দিন চৌধুরী মানিকের কোর্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.