| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজও যে বাংলাদেশ জিততে চাইবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু টি-২০ ফরম্যাটের খেলা হওয়ায় নিশ্চিত করে কিছুই বলা যায় না। মাঠের পারফরম্যান্স দিয়েই জিততে হবে টাইগারদের।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে পারে। সেক্ষেত্রে দলে যুক্ত হতে পারেন এনামুল হক বিজয়। বোলিং আক্রমণে জিম্বাবুয়েকে ধরাশায়ী করতে আসতে পারে নতুনত্ব। সেক্ষেত্রে দলে আসতে পারেন জুবায়ের হোসেন লিখন কিংবা কামরুল ইসলাম রাব্বি। ক্রমাগত ব্যর্থতার বৃত্তে আবদ্ধ লিটন দাস আবারো একটা সুযোগ পেতে পারেন।
চলুন দেখে নেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
১. তামিম ইকবাল
২. ইমরুল কায়েস
৩. লিটন দাস
৪. মাহমুদউল্লাহ
৫. মুশফিকুর রহিম
৬. সাব্বির রহমান
৭. নাসির হোসেন
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. আরাফাত সানী
১০. আল-আমিন হোসেন
১১. মুস্তাফিজুর রহমান।
সুত্রঃ ক্রিকইনফো
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
নাবিক সিনবাদ বলেছেন: মেধাহীন লিটন দাসের অত্যাচার থিইক্কা বঙ্গদেশের ক্রিকেট কবে মুক্তি পাবে?