| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ আলী আকন্দ
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
আমাদের সংবিধানে পরিষ্কার ভাবে বলে দেয়া হয়েছে এই দেশের ক্ষমতার মালিক জনগণ। সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা হয়েছে—
৭৷ (১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে৷
এখন প্রশ্ন হচ্ছে আসলেই কি জনগণ সব ক্ষমতার মালিক—না এটা শুধু কথার কথা। না কি প্রতারণার একটা কৌশল মাত্র?
পবিত্র সংবিধান অনুসারে, আপনি আমি অর্থাৎ জনগণ এই দেশের ক্ষমতার মালিক।
সংবিধানের ১৫২ অনুচ্ছেদে সরকারি কর্মচারীর সংজ্ঞা প্রদান করা হয়েছে—
"সরকারী কর্মচারী" অর্থ প্রজাতন্ত্রের কর্মে বেতনাদিযুক্ত পদে অধিষ্ঠিত বা কর্মরত কোন ব্যক্তি;
সংবিধান অনুসারে দেশের মালিক জনগণের কর্মচারীকে সরকারী কর্মচারী বলা হয়।
পরবর্তী পর্ব সমূহে মালিক ও কর্মচারীর পারস্পরিক সম্পর্ক, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা ইত্যাদি আলোচনা করবো।
২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৭
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: সংবিধান এবং আমাদের দেশ নিয়ে চিন্তা করার জন্য অনুরোধ করছি। সিদ্ধান্ত নিবেন আরো পরে।
২|
২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩৩
পুছকেছ বলেছেন: হায়রে আমাদের দেশ আর তার সংবিধান।
ভাইরে আমি যদি পারতাম, আমার যদি ক্ষমতা থাকতো তাইলে সংবিধানটা দুই ....গীর পোতায় ঢুকাইয়া দিতাম।
২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৮
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: হতাশ না হওয়ার জন্য অনুরোধ করছি। চিন্তা করুন। পথ বের করুন। দেশ আপনার, আমার। আমাদের।
৩|
২৯ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১১
ইমুব্লগ বলেছেন: প্রজান্তন্ত্রের একমাত্র মালিক আওয়ামীলিগ।
২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৫৫
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আপনি প্রজাতন্ত্রের মালিক হউয়া সত্ত্বেও, যদি মালিকনার অধিকার ও কর্তৃত্ব প্রয়োগ করতে না চান বা অসচেতন থাকেন; তা হলে আপনার কর্মচারি মালিকের অধিকার অবৈধ ভাবে প্রয়োগ করে আপনার উপর কর্তৃত্ব প্রয়োগ করবে এবং আপনার সাথে চাকরের মত ব্যবহার করবে।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩১
িমরর বলেছেন: ভাল লাগল.............