নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্য নেম ইজ বন্ড,ভ্যাগাবন্ড

আমি আমার মত থাকতে চাই।কারো ব্যক্তিগত কিছু নিয়ে মাথা ঘামানোর অভ্যাস আমার একদম নেই।

মুসাফির মাহমুদ

ভবঘুরে,ছাত্র,সাংবাদিক

মুসাফির মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মানবতার ডাক : পোস্ট টি স্টিকি করার অনুরোধ করছি

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

আমি মাহমুদ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন অনিয়মিত ছাত্র। ২০০৮ সালে ঘ ইউনিটের মাধ্যমে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যোগ দেই।সেখানেই পরিচয় হুমায়ুন রশিদের সঙ্গে। ডাকনাম অরুণ। পরিচয় থেকে বন্ধুত্ব। বিশ্ববিদ্যালয় জীবনে সমাজসেবা,আবৃত্তি,বিতর্ক,খন্ডকালিন চাকুরি-অনেক কিছুর সঙ্গে জড়িত ছিলাম। অনেকের সঙ্গে পরিচয় ছিল। কিন্তু খুব কম মানুষের সঙ্গে সে হিসেবে খুব আপন হতে পেরেছি। অরুণ তাদের একজন।

কদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল সমাবর্তন। ভাগ্য সহায় না থাকায় এ অনুষ্ঠানে আমি ছিলাম না। অরুণ বন্ধু বান্ধবদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে ছিল। এতকিছুর মধ্যেও আমাকে ঠিকই মনে রেখেছে সে। একটাই কথা ছিল ওর মুখে - ভাই এবার তো হলো না,ইনশা আল্লাহ সামনের বছর দুই ভাই মিলে কনভোকেশন গা্উন পরে ঘুরে বেড়াবো,একসঙ্গে ছবি তুলবো। এ মাসের ৪ তারিখের ঘটনা এটি

৬ তারিখ। অরুণের জন্মদিন। তার পরের দিন আমার জন্মদিন ছিল। ফেসবুকে উইশ করতে গিয়ে জানতে পারি ঘটনা। ওর আম্মা অসুস্থ। সকালে স্ট্রোক করেছেন। তাকে বারডেমে নেওয়া হয়েছে। ডাক্তারের ভাষায় তার অবস্থা সুবিধের নয়। বারডেমে জায়গা না পেয়ে ধানমন্ডির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। ফোন দিলাম। জানলাম তার মা এখন আইসিইউ তে । বললাম ভাই আপনার বিপদের দিনে আমি আপনার পাশে নাই,এ আল্লাহর কেমন বিচার। ও বলল,আপনারা আমার আম্মার জন্য দোয়া করেন। এটাই বলতে পারি।

আজ ইংরেজি বিভাগের সহপাঠী নজরুলের কাছ থেকে জানতে পারি অরুণের আম্মা এখন ঢাকা মেডিকেল কলেজে। লাইফ সাপোর্টে আছেন। ফোন দিলাম বন্ধুকে। পেলাম না। ফেসবুক থেকে জানতে পারলাম সর্বশেষ খবর। তার ব্লাড গ্রুপ এবি পজিটিভ। অবস্থার উন্নতির জন্য প্রচুর রক্তের প্রয়োজন। ভাবলাম হয়তো নিষ্ঠুর বাস্তবতার কারণে ওর কাছ থেকে অনেক দূরে আমি। কিন্তু আর যাই হোক যেভাবেই হোক হয়তো ব্লগের মাধ্যমে সবাইকে মানবতার সেবায় এগিয়ে আসার অনুরোধ জানাতে পারি।



আপনি যদি এবি পজিটিভ হয়ে থাকেন,আর আপনার যদি সদিচ্ছা থাকে,তাহলে হয়তো আপনার সহায়তায় একটি পরিবারের খুশি ফিরে আসবে,একটি সন্তান হয়তো তার প্রিয় মানুষকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে না। হায়াত মউত রিজিকের মালিক আল্লাহ। তিনি যা চান তাই হয়। তারপরো,আসুন না,চেষ্টা করি একটি জীবন বাচানোর। আমাদের মত সাধারণ মানুষগুলোই পারে একটি মিরাকল ঘটাতে



01911-929936 or 01843747820 এই দুটি নম্বরে ফোন করলেই হবে। ২০০৭-০৮ ব্যাচের দুই সহপাঠীর নম্বর এটি। তারা এখন আছে অন দ্য স্পটেই। এই সুযোগ,যদি আপনি মনে করে থাকেন মানবতার খাতিরে একটি ভালো কাজ আপনার অবশ্যই করা উচিত



পোস্ট টি স্টিকি করার জন্য সামহোয়ারইন ব্লগ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৬

ফকির সাইঁ বলেছেন: টিএসসি তে বাধনে কনটাক করেছেন কি !

আমার পরিচিত একজনের জননে এবি পজিটিভ খুব দরকার হয়েছিলো, টিএসসি তে বাধনে কনটাক করলে ওরা মেনেজ করে দিয়েছে, তবে এটা ঠিক এবি পজিটিভ পাওয়াটা বেশ টাফ, আমার হলে এই মুহুরতে একজনও নাই দেয়ার মত।

তবে :: এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র পরিচয় দেয়ার লজিক কি, বুঝতে পারলাম না!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.