নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল আমিন

আল আমিন

একটু পাগল

আমি তো আমিই। নিজের সম্বন্ধে নিজেই জানি না !

একটু পাগল › বিস্তারিত পোস্টঃ

বিদায় ভালোবাসা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

যাহার জন্য কাদবি রে মন সে কি বুঝিবে তোর ব্যাথা ... এ ব্যাথা বুঝিবার ক্ষমতা তাহার নাই ... এই ভালবাসার ভার বহিবার ক্ষমতা হয়ত তাহার নাই ... নিজ চিত্তে তাহার কল্পনা করিয়া নিজের দুঃখ ক্রমশ ক্রোধে রূপান্তরিত করিয়া আমি তাহাকে ভুলিতে চাই ... আমি তাহাকে হৃদয় থেকে বিদায় দিতে চাই ... হে ভালবাসা তুমি বিদায় হও ... তোমাকে আর এ ধমনীতে আমি বহিতে দিতে পারিতেছি না ... আমার রক্ত কণিকায় তোমার জ্বালা সহ্য করিতে আমি ব্যর্থ ... আমার শরীর হৃদয় জুড়ে যে ভালবাসা আমি লালন করিয়াছিলাম তাহা আজ নিঃশোষিত ... আমি দেবদাস হইতে পারিব না ... কারন তাহাদের ভালবাসার সহিত আমার এ ভালবাসা অসামঞ্জস্যপূর্ণ ... হে ভালবাসা তুমি বিদায় হও ... তোমাকে ধারন করিয়া আমি আর বাচিতে চাই না ... তোমাকে লালন করিয়া অস্বাভাবিক জীবন আর চাই না ... অন্ধকার থেকে বেরিয়ে এসে আলকিত হতে চাই কিন্তু কারো ভালবাসায় নয় ... হে ভালবাসা আমি কি তোমাকে বক্ষে ধারন করিতে চেয়েচিলাম ? না কখনই নয় আমি চাইনি কিন্তু তুমি বারংবার আমাকে জড়িয়েছ কিছু অসম ভালবাসায় ... যে ভালবাসার যাঁতাকলে পিষ্ট হয়ে অতিষ্ঠ করে পুড়িয়েছ আমায় ... আমাকে পোড়াতে কি তোমার এতই ভালো লাগে ... আমি তোমার থেকে দূরে যেতে চাই ... যেখানে তোমার অনুভূতি আমাকে স্পর্শ করিবে না ... যে রাজ্যে ভালবাসা নামক অনুভূতিটির নাম গন্ধ ও থাকিবে না ... আমি সেখানে গড়ব আমার আবাস ... আমি তরুন চিত্তে গাহিব জীবনের গান ... নিজেকে প্রস্ফুটিত করিব জাগ্রত হবে এ প্রান ... আমি বাঁচব ... আমি গাইব ... নতুন সংস্করনে ... জীবনের ভেলা বাইবো নতুন উদ্দীপনে ... আমি জাগ্রত করিব আমার সুপ্ত মনষত্ব ... নতুন দিগন্তের সূর্যের আলোয় রাঙাবো নিজের হৃদয় ... হে ভালবাসা তোমাকে বিদায় ...



আল_আমিন (০৪/০৯/১৪)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.