নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল আমিন

আল আমিন

একটু পাগল

আমি তো আমিই। নিজের সম্বন্ধে নিজেই জানি না !

একটু পাগল › বিস্তারিত পোস্টঃ

কবিতা- আমার প্রত্যাশা

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

আমি ওই জোসনার মধ্যে দেখতে পাই তোমার প্রতিচ্ছবি

তোমারি ভালবাসা হৃদয় এ ধারন করে চলেছি নিরবধি

যে ভালবাসা জাগিয়েছে আমার সুপ্ত আলোর দিশা

ঈশ্বর তোমায় ভালো রাখুক এটাই আমার প্রত্যাশা

তোমার আনন্দই আমার আনন্দ , তোমার কল্যাণেই কল্যাণ

তোমাকে করেছি জীবনের ব্রত ধারন করেছি প্রজ্ঞা জ্ঞ্যান

তোমাকে দেখিবার আকুলতা চেপে রেখেছি হৃদয় গহ্বরে

ঈশ্বর চাইলে হয়ত একদিন দেখিব প্রান ভরে

ইহাই আমার প্রার্থনা , প্রত্যাশা , ভালবাসা

আমি তোমার জন্য কিছু করার অধিকার রাখি না

কিন্তু তোমার কষ্ট দেখে নিজেকে ধরে রাখতে পারি না

ইচ্ছে হয় তোমার কষ্ট উপশমের জন্য কিছু করার

কিন্তু কিভাবে করিব বাধা দেয় শত সামাজিক শৃঙ্খলা এই ধরার

নিরবে তোমার জন্য প্রারথনা আর অশ্রু ছাড়া নেই কোন প্রত্যয়

ঈশ্বর তোমায় ভালো রাখুক , সমাজের হোক বোধদয়

ফিরে আসুক তোমার প্রাণোচ্ছল নির্মল হাসি ভরা মুখ

জীবনে আসুক তোমার চাঞ্চলতা , হৃদয়ে জীবনের সুখ

ইহাই আমার প্রার্থনা , প্রত্যাশা , ভালবাসা



আল আমিন ১০/০৯/১৪

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.