নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল আমিন

আল আমিন

একটু পাগল

আমি তো আমিই। নিজের সম্বন্ধে নিজেই জানি না !

একটু পাগল › বিস্তারিত পোস্টঃ

আদর্শিকতা

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

দিন দিন বাড়ছে এই অফিস এর মসজিদের নামাজের কাতার ... বাড়ছে মানুষের দুর্নীতির চিত্র ... মালেক সাহেব বিস্ময় প্রকাশ করিয়া মসজিদে ঢুকলেন ... মন টা তার আজ প্রচণ্ড খারাপ ... যাদেরকে দেশ ও জাতির শত্রু বলিয়া ঘৃণা করিত ... আজ তাদের পদানত হতে হল ... স্বার্থের জন্য মানুষ কে কত কিছুই না করতে হয় ... নামাজের মাঝে তার মনে এই সব ভাবনার উদয় হইল ... নামাজ শেষ করিয়া যখন ইমাম মোনাজাত আরাম্ভ করিল তখন কিছু মানুষের ক্রন্দন দেখিয়া তাহার হাসি পাইতেছিল ... মনে মনে বিস্ময় প্রকাশ করিয়া তাহাদের এই অশ্রু সিক্ত মুহূর্ত তিনি উপভোগ করছিলেন আর মিটি মিটি হাসছিলেন ... তার এক কাতার সামনের পরিচিত মুসল্লি যিনি বিনম্র চিত্তে হাত দুখানা বিশাল করে উঁচু করিয়া আকাশের পানে চাহিয়া প্রার্থনা করছিলেন তখন তার মনে প্রশ্ন জাগিল ঈশ্বর ইহাদিগকে আর কত দিবেন ... তার একজন পরেই যে মুসল্লি যার দু চোখ দিয়া অশ্রু নিরবধি প্রবাহিত হচ্ছিল তাহাকে দেখিয়া তিনি আর হাসি আটকাইতে পারিলেন না ... মসজিদের মধ্যে অট্ট হাসি দিয়া বলিতে থাকিলেন ‘’ ঈশ্বর এর কাছে প্রার্থনা করিলে হয়ত ঈশ্বর তার ভাগের টুকু ক্ষমা করিবেন কিন্তু আজ আমার সততা ও আদর্শের মধ্যে যে কালিমা তুমি লেপন করিলে ইহার জন্য আমি তোমায় কখনও ক্ষমা করিব কিনা তুমি ভাবিয়া দেখিয়াছ ‘’

সব মুসল্লি তার দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল ... আর তিনি অশ্রু বর্ষণ ও সিজদায় পরিয়া গেলেন ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.