নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল আমিন

আল আমিন

একটু পাগল

আমি তো আমিই। নিজের সম্বন্ধে নিজেই জানি না !

একটু পাগল › বিস্তারিত পোস্টঃ

একটি আত্ম জিজ্ঞাসা , আত্মসমালোচনা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৩

হে যুবক তুমি আজ এত বিষণ্ণ কেন , কেন দাড়িয়ে আছো জীবনের মধ্য পথে ... তোমার পথ চলা আজ স্তব্ধ কেন ... সামনেই আলো অথচ তুমি অন্ধকারে বসে আছো ... তোমার এত দুঃখ কিসের , তোমার কি নেই ... সব কিছু দিয়েই তুমি আজ পরিপূর্ণ ... সামান্য দুঃখ , হতাশা , কষ্ট যদি তুমি সইতে না পারো তবে তোমার বেঁচে থাকাটা নিরর্থক অযাচিত ... দুঃখের ভিতরে একটা আনন্দ আছে যা তুমি খুজে বের করতে পারছনা ... সামনেই তোমার উজ্জ্বল ভবিষ্যৎ , আনন্দময় মুহূর্ত কিন্তু তুমি নিতান্ত অবহেলায় স্তব্ধ হয়ে বসে আছো ... তুমি বারবার উপরের দিকে তাকিয়ে আফসোস করছ অথচ তুমি কি কখনও তোমার দিকে বা তোমার নিচের দিকের মানুষের দিকে তাকিয়েছ ... ঈশ্বর তোমাকে কতকিছু দিয়েছে তার হিসেব করেছ ... তাকিয়ে দেখেছ কখনও লেগুনার পিছনে ঝুলন্ত বালকটির দিকে ... যে সারাদিন মিরপুর বলে চিৎকার করে জীবনের ঝুকি নিয়ে দিন অতিক্রম করছে মাত্র ১০০ টাকার আশায় ... তুমি কি তার থেকে ভালো নও ... মানুষের জীবনে অনেক কিছুই অধরা থেকে যায় সেই দিকে তাকিয়ে আফসোস করাটা নিতান্ত বোকামি ছাড়া আর কিছি নয় ... জীবনটাকে কিছু বিষয় এর মাঝে বন্দী করিও না ... মানুষের সাথে মিশতে শিখো ... সবাইকে একটি নির্দিষ্ট অবস্থান থেকে ভালবাসতে শিখো ... তুমি এখনি যা চাচ্ছ তা পাওয়ার বয়স বা যোগ্যতা কোনটাই তোমার এখনও হয় নি ... প্রতি টি বিষয় একটি নির্দিষ্ট বয়স ও যোগ্যতার উপর নির্ভরশীল ... তার জন্য তোমাকে ধৈর্য ধারন করতে হবে ... ব্যাক্তিগত উঃশৃঙ্খলাকে দমাতে হবে ... নিজের আকাঙ্ক্ষাকে সুপ্ত অবস্থায় হৃদয়ে ধারন করে ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে সউদ্দিপনায় ... জীবন টাকে উপভোগ করতে শেখো বিনাশ করতে নয় ... ঈশ্বর তোমাকে বেঁচে থাকাটা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারণ করে রেখেছেন এর আগে তুমি চাইলেই মরতে পারবে না তাই এই নির্দিষ্ট সময় টুকুকে আনন্দ ময় করে উপভোগ করার দায়িত্ত টাও তোমার , আবার চাইলে তুমি কষ্টের মাঝেও পার করতে পারো ... তবুও তোমাকে ওই সময় সীমা পর্যন্ত বাঁচতে হবে ... এখন তুমিই এটাকে নির্ধারণ করবে যে তুমি তোমার এই সল্প জীবনটাকে আনন্দ ময় করে গড়ে তুলবে নাকি বেহুদা কষ্টের মধ্যে নিজেকে লাঞ্ছিত করবে ... মানুষ কে নিয়ে ভাবার সময় তুমি ভবিষ্যতে অফুরন্ত পাবে ... এখন তুমি যে পর্যায়ে আছো এই সময় টা হচ্ছে তোমার নিজেকে নিয়ে ভাবার ... সময়ের কাজ সময়ে করাটা নিশ্চয়ই বুদ্ধি মানের কাজ তা তুমি অবগত ... জ্ঞ্যানি রা সব সময় বর্তমান নিয়ে ভাবে তাই বর্তমানে অতীত ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটা সমুচিন নয় ... এখনও সময় আছে জাগ্রত হও ... নিজেকে গঠন করো ... নিজেকে ভালবাসতে শিখো ... নিজেকে ভালবাসতে শিখাটা অত্যন্ত গুরুত্ত পূর্ণ একটা বিষয় ... এটা সবাই পারে না ... একজন মানুষ যখন নিজেকে ভালবাসতে শিখবে তখন তার দুঃখের কোন কারন বা দুঃখ তাকে স্পর্শ করবে না ... আজ তুমি অন্যের চিন্তায় বিমর্ষ হয়ে সিগারেট এ সুখটান দিচ্ছ কিন্তু তুমি তোমার নিজের শরীরের কথা ভেবেছ ... তোমার নিজের প্রতি তোমার ভালবাসা থাকলে তুমি তা পারতে না ... এই নিকোটিন এর বিষ তমাকেই গ্রাস করছে তাতে কারও যায় আসে না ... ক্ষতি টা তোমার এবং এর ক্ষতিপুরন টাও তোমাকেই শোধ করতে হবে ... তোমার ব্যর্থতা , তোমার দুঃখ শুধু তোমারই এর অংশ কেউই শেয়ার করবে না শুধু পরিবার ছাড়া টাও অনেক ক্ষেত্রে উলটটা হয় ... আচ্ছা তুমি কি কখনও তোমার পরিবারের কথা ভেবেছ , তাদের প্রতি কি তোমার এত ভালবাসা জন্মেছিলো যা তুমি দেখাও অন্য দের ক্ষেত্রে অহেতুক ... তুমি তোমার হৃদয় পটে অনেককেই লালন করো ... তাদের দর্শন তোমাকে আনন্দিত করে দুঃখও কম নয় ... তুমি কি কখনও তোমার মায়ের চেহারা হৃদয়ে লালন করেছ ... তার মুখে হাসি ফুটানোর কথা চিন্তা করেছো ... তাদের জন্য কিঞ্চিৎ অর্থ ব্যয় করেছো যা অপচয় করেছো অন্যদের মাঝে ... তোমার একটু চেষ্টা ও পরিবর্তন যে তাদের জীবনটাকেও সুন্দর করবে তা তুমি কখনও কল্পনা করনি ... তোমার মাথায় রিনা মিনা টিনা ঘুরপাক খায় ... যাদের দরকার তাদের মূল্য নেই তোমার কাছে অথচ অপ্রয়োজনীয় জিনিস তুমি মাথায় নিয়ে ঘোরও ...

এখনও সময় আছে ঘুরে দাঁড়াবার , নিজেকে চেনার , নিজের সুপ্ত প্রতিভাকে প্রস্ফুটিত করার ... আগে নিজেকে ভালবাসতে শিখো তারপর অন্যকে নিজের উপর প্রাধান্য দিয়ো তখন ব্যাপার টা সমানুপাতিক হবে ...নিজের প্রয়োজনে নিজেকে ব্যাস্ত রাখো ... নাহলে করুন পরিনতি অবশ্যম্ভাবী ... তুমি নিশ্চয়ই তা চাও না , তবুও অনেককেই ইহা মেনে নিতে হয় নিজের নির্বুদ্ধিতার জন্য ... নিশ্চয়ই তুমি অন্য দের মত নও ... তোমার মধ্যে সব আছে শুধু দরকার তোমার স্বদিচ্ছার ... আশা করি তুমি তা করে দেখাবে ... তোমার জন্যই রইল শুভ কামনা



#আল_আমিন ১৪/০৯/১৪

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

কাল পুরুষ ৭৭ বলেছেন: অনেক ভালো লাগোলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.