নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল আমিন

আল আমিন

একটু পাগল

আমি তো আমিই। নিজের সম্বন্ধে নিজেই জানি না !

একটু পাগল › বিস্তারিত পোস্টঃ

জীবনের গান

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫

হে জীবন পুনরুজ্জীবিত হও , দূর করো সব ভয় আশংকা

নতুন প্রত্যয়ে এগিয়ে চল, বাজাও বিজয়ের ঢংকা

কত শত বাধা বিদ্বেষ পারি দিতে হবে এই ছোট্ট জীবনে

নিজের ব্রত কে লালন করো শয়নে, স্বপনে, জাগরণে

তুমি পারবেই , তোমাকে যে পারতে হবে

সমস্ত দুঃখ কে অগ্রাহ্য করে এগিয়ে চল সগৌরবে

আলোর দিশা অপেক্ষা করছে চেয়ে তোমার পানে

কত স্বপ্ন , কত আশার ধ্বনি বাজছে তোমার কানে

তবুও তুমি কি জাগ্রত হবে না পুরন করবে না তোমার স্বপ্ন

এখনি না জাগলে সেথা হয়ে যাবে সব দুঃস্বপ্ন

তোমার ভালবাসার তরীকে ভিড়িয়ো না যে কোন ঘাটে

যে তোমার হবার নয় তাকে অংকিত করো না হৃদয় পটে

তোমার সমস্ত জড়তাকে ভেঙে ফেলো ঠিক কাচের মত

কোন ভয় নেই হৃদয়ে জাগ্রত করো জীবনের ব্রত

হতাশা কে ছুড়ে ফেলো হৃদয় এর অতল গহ্বরে

একটু সচেতন হলেই তুমি পারবে সনিরভয়ে

তুমি ই তোমার সব বাকি সব মিথ্যা মরিচিকা

সে সবের পিছনে নষ্ট করো না তোমার সময়বরতিকা

তুমি জাগ্রত হও তোমার স্বকীয় ইচ্ছায়

তুমি ই তোমার সব বাকি সব মিথ্যার আশ্রয়

....

#আল আমিন ১৫/০৯/১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.