নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

শীর্ষে যখন PhD, ভিত্তিতে তখন SSC দেশের শিশুকে এ কেমন শিক্ষাদান ব্যবস্থা?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২০


একটি ভবনের চূড়া যতই সুন্দর হোক, ভিত্তি দুর্বল হলে সেই ভবন টেকে না। দেশের শিক্ষাব্যবস্থাও ঠিক তেমনই। PhD, মাস্টার্স, ব্যাচেলর শিক্ষার এই শীর্ষ ধাপগুলো নিয়ে যতই আলোচনা হোক, এর আসল শক্তি তৈরি হয় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে।

কিন্তু আমাদের বাস্তবতায় প্রাথমিক শিক্ষার গুণগত মানের আমূল পরিবর্তন যেখানে সবচেয়ে বেশি জরুরি, সেখানে সংস্কারের বড় একটি অংশ ঘুরপাক খায় পাঠ্যপুস্তকে কার অবদান বেশি, কে স্বাধীনতার ঘোষক, কার নাম থাকবে বা বদলাবে, কিংবা শিক্ষক নিয়োগের নিয়মে কার স্বার্থ কতটা রক্ষা হবে এসব বিতর্কে।ফলে যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটিই যেন আড়ালে পড়ে যায়।

একজন শিশুকে আমরা কীভাবে এমন শিক্ষা দেব, যাতে সে ভবিষ্যতে একজন দক্ষ নাগরিক, বিজ্ঞানী, প্রকৌশলী কিংবা শিক্ষক হওয়ার শক্ত ভিত্তি পায়?

শিক্ষায় বিনিয়োগ আসলে কোনো সাধারণ ব্যয় নয় এটি জাতির সবচেয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ। এখাতে বিনিয়োগ বৃদ্ধি করলে দেশের ম্যগা প্রজেক্ট এর জন্য বিদেশী ঋণ নিয়ে কারিগর ও কারিগরী জ্ঞান ধার করে প্রকল্প করে দেশকে প্রতিবছর শুধু বিদেশী ঋণের জন্য লক্ষকোটি টাকার ঋণের সুদ গুনতে হবেনা। দেশেই মেধাবী বিজ্ঞানী তৈরী হবে । শিক্ষক পেশায় উচ্চ শিক্ষিতদেরকে উচ্চ বেতনে নিয়োগ দিলে মেধাবীগন এ পেশার প্রাথমিক স্তরের শিক্ষাখাতে যুত্ত হয়ে শিক্ষা ব্যবস্থাকে প্রাথমিক অবস্থাতেই পোক্ত করে ফেলতে পারবেন ।

প্রাথমিক স্তরেই যদি শিশুর ভাষা, গণিত, বিজ্ঞান, যুক্তিবোধ, নৈতিকতা ও সৃজনশীলতার ভিত শক্ত করে দেওয়া যায়, তাহলে পরবর্তী PhD পর্যন্ত পুরো শিক্ষাপথই শক্তিশালী হয়।

আর সেই ভিত্তি গড়বেন কারা? তারা হলেন যোগ্য, মেধাবী ও উচ্চশিক্ষিত শিক্ষক।

প্রাথমিক শিক্ষাকে যদি সত্যিই জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রথম কারখানা হিসেবে দেখা হয়, তাহলে এই স্তরে মেধাবীদের আকৃষ্ট করতে প্রয়োজন মর্যাদাপূর্ণ শিক্ষকতা পেশা, উপযুক্ত উচ্চতর বেতন( Double or triple than Admin BCS cadre), কঠোর মানদণ্ডে নিয়োগ এবং ধারাবাহিক প্রশিক্ষণ। কারণ একজন ভালো প্রাথমিক শিক্ষক শুধু একটি শ্রেণি পড়ান না , তিনি একটি প্রজন্মের চিন্তার ভিত্তি নির্মাণ করেন।

আজ আমরা যদি শুধু শিক্ষার চূড়ায় PhD-এর সংখ্যা বাড়ানোর স্বপ্ন দেখি, অথচ নিচের ভিত্তিতে মানসম্মত শিক্ষা নিশ্চিত না করি, তাহলে সেটি অনেকটা বালুর ওপর সুউচ্চ ভবন নির্মাণের মতো। উল্টা পিরামিডের মত , ভিত্তি দুর্বল , মাথা মোটা ।
তাই প্রশ্নটি শুধু “কতজন PhD? নয় , প্রশ্ন হওয়া উচিত, সেই PhD তৈরির ভিত্তি কতটা শক্ত?
শিক্ষার শীর্ষে উৎকর্ষ চাইলে, শুরু করতে হবে একেবারে মাটি থেকে প্রাথমিক শিক্ষা থেকে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মতো জ্ঞানী মানুষগুলোকে যদি কাজে লাগতো সরকার , তাহলে দেশ আরও উন্নত হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.