নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষায় মুক্তি, মুক্তিতে ভাষা

নাজমুল হক জুয়েল

মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।

নাজমুল হক জুয়েল › বিস্তারিত পোস্টঃ

ওইটুকু হেয়ালী

০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৩৬

তোমায় পোড়াবো বলে
দেশলাই কাঠি হাতে নিয়ে বসেছি অনেক্ষণ।
শুধু একটু সংঘর্ষের অপেক্ষা।
তবেই জ্বলে উঠবে বারুদ,
তবেই শুরু হবে দহন তোমার।
তোমাকে পোড়াবো বলে
দেশলাই কাঠি হাতে বসে আছি অনেক্ষণ।
অনুভূতির গতিশূন্যতায়
যে সময়টুকু পেরিয়ে গেলে মনে হয়
অনেকটা সময় বা অনন্তকাল।
প্রতীক্ষিত প্রেমিকের মত
তোমাকে পোড়াবো বলে
দেশলাই কাঠি হাতে বসে আছি অনন্তকাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.