নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষায় মুক্তি, মুক্তিতে ভাষা

নাজমুল হক জুয়েল

মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।

নাজমুল হক জুয়েল › বিস্তারিত পোস্টঃ

দুটি অনুকবিতা : পরিচয়

০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১:০৬

১.
মৃতপৃথিবীর সব সুর মিলেমিশে
বেজে ওঠে কোন রাগিনীতে ?
জীবনের আরাধনা শেষ হয়,
যেন শুষ্ক অর্ঘ্য থাকে পড়ে পুজার থালায়।
চারিধারে কোলাহল,
প্রিয়জনের কাছে মিছে হয়ে যায় প্রিয় নাম।
লাস নামে হয় শুধু মোর পরিচয়।
২.
যে হাতের উষ্ণতায় পরিনয়
যে হাতের স্পর্শে নির্ভার নির্ভরতা
যে হাতের আশ্বাসে জীবনের পূর্ণতা
সে হাতের শীতল স্পর্শে আজ ভয়
আর কিছু নেই তার নিথরতায়
আছে শুধু লাস নামের পরিচয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৬ ভোর ৪:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
............................................................
যে হাত একদা মুছে দিত এই চোখের সব জল,
বিপদের দিনে জোগাত বুকে এক বুক মনোবল
আজ সে হাতের শীতল স্পর্শে বুক কেঁপে ওঠে ডরে,
অচেনা এক ভয়ের ছায়া নামল মনের ঘরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.