| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজমুল হক জুয়েল
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
ব্যস্ত আমি ব্যস্ত তুমি
ব্যস্ত আমার শহর।
ব্যস্ত রাস্তা ব্যস্ত পথিক
ব্যস্ত গাড়ির বহর।
ব্যস্ত সময় দিচ্ছে তাড়া
যা ছুটে যা ছুটে।
ব্যস্ত জীবন ছুটছে সদাই
এক ঘেয়েমির রুটে।
ব্যস্ত ট্রাফিক হাত নেড়ে যায়
কেউ ছোটে, কেউ থামে ।
ছুটছে সবাই ব্যস্ততা তাই
ভেজে শার্ট নোনা ঘামে।
হয়না তো শেষ আমাদের ছোটা
ব্যস্ত আমি আর তুমি
দিয়েছ আমাদের ছোটার তাগাদা
প্রিয় শহর তুমি।
©somewhere in net ltd.