নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

রাজীব

যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....

রাজীব › বিস্তারিত পোস্টঃ

মতিঝিল থেকে উত্তরা যাবার সহজ উপায়

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫২

বিভিন্ন প্রয়োজনে যারা নিয়োমিত মতিঝিল থেকে উত্তরা যান তারা জানেন যে মতিঝিল থেকে উত্তরা যাওয়া কত কস্টের ও সময়ের ব্যাপার।



চাকরীর কারনে আমারও মতিঝিল থেকে উত্তরা যেতে হয়। অফিস ছুটির পর মতিঝিল থেকে বাসে উঠলে শাহবাগ বা মগবাজার পৌছুতেই ১ ঘন্টা লেগে যায় আর উত্তরা, সে তো ২-৩ ঘন্টার পথ।



তবে ইদানিং বাসের বদলে ট্রেন ব্যবহার করে ভালো ফল পাওয়া যাচ্ছে। কমলাপুর থেকে ট্রেন ৩০-৪০ মিনিটে বিমান বন্দর স্টেশনে চলে যায়। আর বিমান বন্দর থেকে উত্তরা বাসে ২ মিনিটের পথ এমন কি চাইলে রিক্সায়ও যাওয়া যায়।



কমলাপুর থেকে বিকেলে যেসব ট্রেন ছাড়ে সেগুলোর নাম, ছাড়ার সময় ও বিমান বন্দর পর্যন্ত ভাড়া নিম্নরূপঃ



সময় ট্রেনর নাম ভাড়া



বিকেল ৪:৫০মিঃ যমুনা (আন্ত নগর) ৩০ টাকা

বিকেল ৫:১৫মিঃ তুরাগ (লোকাল) ০৬ টাকা

বিকেল ৫:৩৫মিঃ তিতাস (কমিউটার) ১০ টাকা

বিকেল ৬:০০মিঃ ব্রম্মপুত্র (আন্ত নগর) ৩০ টাকা

মন্তব্য ১৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৫

নকীবুল বারী বলেছেন: ট্রেন ঠিক টাইমে ছাড়ে তো..???

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০০

রাজীব বলেছেন: মঝে মাঝে দেরী করে। তবে ১০ মিনিটের বেশী দেরী করার নজির খুব কম। আর ৬০% টাইমলি ছাড়ে।

২| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১১

রাঙ্গাকলম বলেছেন: আমি যখন সেগুনবাগিচায় চাকরি করতাম তখন অফিসের বাস কোন কারণে মিস করলে ট্রেন মিস করতাম না।

এখন আমি মিরপুর ১১নং এ আছি।
হা-----হা-----হা-----হা----- কি মজা আমাকে আর আগের মতো জ্যাম পোহাতে হয় না।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২০

রাজীব বলেছেন: মিরপুরে কি জ্যাম কম নাকি?

হাইসেন না এখনি কয়েকটা বড় জ্যাম পাঠাইটাছি।

৩| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২২

হামীম বলেছেন: এই রেলপথকেই সড়ক পথ থেকে বেশী গুরুত্ব দেয়া সরকারের উচিত ছিল। আপনার মূল্যবান পোষ্টের জন্যে ধন্যবাদ।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৯

রাজীব বলেছেন: সে কথা আমাদের দেশর মাথা মোটা মাথাদেরকে কে বোঝাবে?

৪| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৭

রাঙ্গাকলম বলেছেন: জ্যাম কম কি না জানি না তয় সেনা গো বাড়াবাড়ি টুকু বাদ দিলে পুরাটাই ফ্রি রোড বলেই মনে হয় (গোপন কথা এইটা শুধু বাসায় ফেরার সময়)।

আহনের সময় তো কি হয় খিলখেত/ বনানী তা কিন্তু আমি কই নাই।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫২

রাজীব বলেছেন: কোন কোন দিন আমারো মিরপুরে থাকতে হয়। সকালে মিরপুর থেকে বাস, সি এন জি, ট্যাক্সি কিছুই পাওয়া যায় না। সকালে মিরপুর থেকে যানবাহন পাওয়া আর চাদ হাতে পাওয়া সমান।

৫| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪০

ক্যামেরাম্যান বলেছেন: ভাল বুদ্ধি দিসেন। তবে সকালের টাইমটেবলটা পেলেও ভাল হতো (এই টাইমটা মনে হয় রিলায়েবল হবেনা, যেহেতু ট্রেনগুলা ঢাকার বাইরে থেকে আসছে)

তবে কমলাপূর-জয়দেবপূর বা নারায়নগঞ্জ-জয়দেবপূর রুটে তো শাটল ট্রেন এর খবর শুনেছিলাম একবার।

কোন কোনটার ভাড়া কিন্তু বাস থেকেও কম। বাসের মিনিমাম ভাড়া মনে হয় ১৫ টাকা।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৩

রাজীব বলেছেন: বিমান বন্দর থেকে ঢাকাগামী ট্রেন ছাড়ার টাইম নিম্নরূপঃ

সময় ট্রেনর নাম ভাড়া

সকাল ৮:০৯মিঃ তুরাগ (লোকাল) ০৬ টাকা
সকাল ৮:২৫মিঃ তিতাস (কমিউটার) ১০ টাকা
সকাল ৯:৫৫মিঃ জামালপুর (কমিউটার) ১০ টাকা

তা ছাড়া বিভিন্ন আন্তনগর ট্রেন বিমান বন্দর থেকে ঢাকায় আসে যার ভাড়া ৩০ টাকা।

ট্রেন গুলো মাঝে মাঝে ১০-৩০ মিনিট লেট করে। তবে বিমান বন্দর স্টেশনে আমার কখনো ১৫-২০ মিনিটের বেশী অপেক্ষা করতে হয়নি। কারন সবগুলো ট্রেনই সেখানে থামে, এর যেকোন একটিতে উঠলেই কমলাপুর পর্যন্ত যাওয়া যায়।

৬| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৫

মনুমনু বলেছেন: হামীম বলেছেন: এই রেলপথকেই সড়ক পথ থেকে বেশী গুরুত্ব দেয়া সরকারের উচিত ছিল। আপনার মূল্যবান পোষ্টের জন্যে

৭| ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২১

জানজাবিদ বলেছেন: ট্রেনের টাইমিং টা খেয়াল করছেন? অফিসগামী লোকজন খুব একটা সুবিধা যাতে না পায় সেদিকে খুব খেয়াল করা হইছে। বাস মালিকরা সবাই তো মন্ত্রী বা এমপি, তাই তাগো স্বার্থ সবার আগে।

০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৮

রাজীব বলেছেন: তা আর বলতে। এদের জন্যই তো আমাদের দেশের প্রচুর সম্ভাবনাময় রেলওয়ের কোন উন্নতি হলো না।

৮| ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৪

রাফাত সাদাত বলেছেন: আমার ডেইলি উত্তরা টু আসাদগেট যাওন লাগে। কি যে পেইন। :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.