নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিয়ম আহসান

আজ ধানের ক্ষেতে রোদ উঠেছে, লুকোচুরি খেলারে ভাই, লুকোচুরি খেলা।

অনিয়ম আহসান › বিস্তারিত পোস্টঃ

নিঃস্বঙ্গ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

কে কে নিস্বঙ্গ জীবন যাপন করছো, হাত তোলো। আমার হাতটা কি দেখা যাচ্ছে? পোকা মাকড়ের জীবন যাপন করছি। সাবাই যখন বিকেল বেলা ৩মিনিট দাড়িয়ে থেকে পুঞ্জিভূত অভিমানের বহির্প্রকাশ করছে, আমি তখন ঘুমুচ্ছি। সবাই যখন রাতের বেলা মশাল জেলে ক্ষোভটাকে ছড়িয়ে দিচ্ছে শাহবাগের মোড়ে কিংবা কেউ টিভির সামনে বসে বকছে তাদের অথবা তাদের স্লোগানে নিজের আত্নাকে প্রশান্ত করছে, আমি তখন ১০টা পর্যন্ত টিউশানি সেরে বাসার আসে পাশের রোডগুলোতে মন্থর গতিতে হেটে বেড়াই একা একা সিগারেট হাতে। চোখে পানি এলেও কিছুটা ভাল লাগতো বা উপভোগ করতাম। একটা সময় ছিল যখন খুব আশাবাদী ছিলাম, আজ আশার ভেলা কোথায় হারিয়ে গেছে, কখনো খুজেও বেড়াই না। এখন আর স্বপ্ন দেখিনা। বেচে থাকার ইচ্ছা নষ্ট হয়ে গেছে। আত্নহত্যা করার মত সাহসটুকুও আজ নেই আবার বেচে থাকার মত কনো উপাদানও খুজে পাই না। এটা কোন জীবন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.