| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন আলোর প্রয়োজনীয়তা নিয়ে ভাবতে ভাবতে
কোন এক সীমাবদ্ধতায় আটকে গিয়েছিলাম।
মোড়ে মোড়ে চোখ ঝলসানো আলো,
মানুষের কি এতই আনন্দ?
সেদিন সুমি জিজ্ঞেস করছিলো, প্রেম করিস না?
আজব! আঁধারের অস্তিত্ব তো সূর্যেরও আগে।
ফুল কি জানে, তার সৌন্দর্য্যের রহস্য?
জোছনার রঙ এত রুপসী না হলে
কী এমন ক্ষতি হত?
কারো আনন্দে বোধহয় আমার হিংসে হয়।
©somewhere in net ltd.