নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিয়ম আহসান

আজ ধানের ক্ষেতে রোদ উঠেছে, লুকোচুরি খেলারে ভাই, লুকোচুরি খেলা।

অনিয়ম আহসান › বিস্তারিত পোস্টঃ

দেয়াল

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:১২

ভেতরে চোখ কান শেলাই করা

সোনালী রঙে খোদাই করা

সুশীল নামক অনেক মূর্তি।

বাহিরে ভয়াল দাঁতের ভয়ানক

কতগুলো জানোয়ারের হন্তদন্ত।

মাঝখানে কিছু মুক্তির গান আর

ফাঁসির কাষ্ঠ আঁকা চিড় ধরা

রঙ চটা সভ্যতার দেয়াল।



সবচেয়ে বড় দাঁড়কাকটা প্রতিদিনই

একটু করে সাদা পেস্ট ফেলে যায়

ও দেয়ালে।

সমযে অসময়ে একদল চড়ই পাখি

কিচির মিচির করে অস্থির করে তোলে

দেয়ালের কান।



সাম্যবাদী কবিতা লেখা ঐ দেয়ালের পাশে

ভিক্ষুকদের বসা নিষেধ.

শ্রমের মূল্য বেড়ে যাবার ভয়ে।

গোবেচারা সব পিঁপড়ের দল

কখনো এপাশ কখনো ওপাশ।



তবুও কোন সমাপ্তি কিবা

তীর্থ যাত্রার উদ্দেশ্যে

স্নিগ্ধ আকাশে পাখা মেলার প্রতিক্ষায়

কিছু সাদা বক প্রহর গুনে যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.