নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিয়ম আহসান

আজ ধানের ক্ষেতে রোদ উঠেছে, লুকোচুরি খেলারে ভাই, লুকোচুরি খেলা।

অনিয়ম আহসান › বিস্তারিত পোস্টঃ

চাকরি চাই

২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৩





নীল পোশাকের দন্ড ধারা

উচু তপ্কার জন্যে নয়।

মধ্য নিচুর চলন বাঁকা,

ধারায় ধারায় গণ্য হয়।



কার ফাঁসি আর কার জয়োগান

নিঃস্বের কিছু যায় না আসে,

দিনের শেষে প্লেট ভরে তার

ভাতটা পেলে মুখটা হাসে।



ইটপাটকেল আর মশাল মিছিল,

সবই স্বার্থ, রংবাজি।

মূহুর্মূহু গরম কথা !

সব সালারাই ঢঙ বাজী।



ন্যায় অন্যায়ের প্যাঁচের বুলি

শুনতে আমি রাজিনা।

চাকরি দিবা, সালাম দিমু।

দলাদলি জানিনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.