| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেখ
নিজের সম্পর্কে বলার কিছুই নাই অতি সাধারণ একজন মানুষ।

ছবি: সংগৃহীত
একশো চুয়াল্লিশ ধারা জারি
~ ফরহাদ ইসলাম আপন
কেমন আছো?
দেখতেই পাচ্ছো—
এভাবে বলছো কেনো?
কিছুই জানো না যেন!
ছেড়ে কেনো গিয়েছিলে?
আগলে কি রাখতে চেয়েছিলে?
আমি তো চেষ্টা করেছি।
আমিও অপেক্ষার প্রহর গুনেছি।
তুমি কথা রাখলে না।
তুমিও ফিরে আসলে না।
এত অভিমান!
চলছে দিনমান।
সুখে তবে আছো?
বুঝতেই পারছো।
বর ভালোবাসে?
না বাসার কি বা আছে?
তুমি বাসো না?
মন থেকে আসে না।
মনটা কি আজো আমার জন্য বরাদ্দ আছে?
না, সময় ফুরিয়ে গেছে।
ক্ষমা করোনি বুঝি?
বিরহে তোমায় খুঁজি।
আবার কি ফিরতে পারি?
একশো চুয়াল্লিশ ধারা জারি।
©somewhere in net ltd.