| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসাদ রুবেল এআর
আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি। (অ্ক )
খোদাগো,
তোমাকে কি আমি ভুলে যাব?
কেনো এই বাংলায় পাঠালে আমারে?
আমি তোমারে ডাকব বলে,
২ রাকাত নামাজ পরব বলে,
তোমার কৃতঞ্জতা প্রকাশ করব বলে
মসজিদে যাব নির্ভয়ে!
কেনো পারব নাগো খোদা?
নাকি তুমি ই চাচ্ছ বাংলার জমিন হতে
ইসলামের পতাকা ছিনাতে?
না হলে কেনো তুমি দেখছ না!
কি করছে তোমার নামে,
তোমার নবীর নামে
মুসলমান নাম্দারী এক জালেম সম্প্রদায়!
তুমি এদের হাত হতে আমাদের রক্ষা কর খোদা।
তোমার ইসলামকে সগৌরবে টিকিয়ে রাকতে
জামাত শিবির নামী ভন্ডদের
বাংলার মাটি হতে
চিরতরে বিনাশ কর।
খোদা তোমার পতাকা যেহেতু দিয়েছ,
তা রক্ষা কর।
আমাদের ২ রাকাত নামাজ
শান্তিতে পরার ব্যাবস্থা কর।
না হলে তোমার নাম যে মুছে যাবে খোদা
বাংলার মাটি হতে!
২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
অর্ক মুক্তমনা বলেছেন: কি মিয়া তুমি কি উদারপন্থিতা ত্যাগ করলা নাকি????????
৩|
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩
খইকাঁটা বলেছেন: কবিতাটা যদি নিতান্তই আবেগে না লেখেন তাহলেতো আপনি ইসলামে বিশ্বাসী একজন মানুষ, উত্তর হ্যাঁ হলে পরে আপনার সাথে আরো কথা আছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১
মশামামা বলেছেন: কে বলেছে খোদাকে ভুলে যেতে?
রাজাকারের বিচার চাওয়া হয়েছে, খোদাকে ভুলে যেতে বলার স্পর্ধা কারও নেই। যদি কেউ বলে তবে তার, একান্ত তারও ফাঁসি চাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।