| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Asif Hasnat Himel
সাধারনের কোন কিছুর ভিতরেই অসাধারণ কিছু খোজার চেষ্ঠা করি
মোবাইল ইন্টারনেটের দাম কমানোর
দাবিতে ভালই আন্দোলন চললো কয়দিন।
আর তার ফল হিসেবে ইন্টারনেট
প্যাকেজের দাম
কমাতে যাচ্ছে অপারেটরগুলো। খুবই
ভালো খবর। খুশি হওয়ার মত বিষয়।
তাইলে চলেন দুই মিনিট
নাচানাচি করি।
দুই মিনিট শেষ। এইবার চলেন বসি।
এতক্ষণ কেন নাচলাম? ওইটা বাদ দেন।
একটা ছোট অংক করা যাক।
অংকে আপনি খুব কাঁচা? ব্যাপার না।
দেখেন, আপনি পারবেন।
কোটি টাকার ব্যান্ডউইথের দাম
কমে হলো দশ হাজার টাকা।
ওইদিকে ২৪৫ টাকার ১ জিবি প্যাকের
দাম কমে হবে ১৭০ টাকা। মূল্য-হ্রাসের
অনুপাতটা তো আপনি আমি বের
করতে পারব। তাইনা?
- মোবাইলনামা (চলবে)
মোবাইলনামা- (২য় পর্ব)
বাচ্চারা দুষ্টুমি করলে শাসন করার
দায়িত্ব অভিবাবকের। এতদিন
এইতো জেনে এসেছি আমিরা।
তাইলে চলেন সবাই মিলে BTRC-র
কাছে নালিশ দেই।
নালিশে নালিশে ভরায়ে দেই ।
ভাবছেন খুব লাভের কিছু হবে তাতে ?
এমনটা ভাবা উচিত হবেনা আপনার।
প্রশ্ন আসতেই পারে কেন ।
আসুন কারণ খুজি ।
AMTOB নামের অপারেটরদের স্বার্থ
রক্ষার
নিমিত্তে গড়ে উঠা এসোসিয়েশনটিযেদি
ন হয়েছে, সেদিন থেকে BTRC
কার্যতহয়ে পড়েছে অসহায় । এতেই শেষ
হয়ে যায়নিসবকিছু ।
পরিকল্পিতভাবে প্রতিযোগিতা-শূন ্য
করে দেওয়া হয়েছে এদেশের
টেলিযোগাযোগ খাতকে । আর এখন
আমাকে আপনাকে বাশ দেওয়ার
কাজটা একে অপরের কাধে কাধ
মিলিয়েই করছে অপারেটরগুলি ।
২০০৮ সাল । সংসদে পাশ
হলো একটি বিল। কি সেই বিল ? হ্যা,
বলছি সেই বিলটির কথা যেটার
মাধ্যমে বর্তমান ৬ টি অপারেটরের পর
নতুন করে আর কোন কোম্পানীর লাইসেন্স
পাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে ।
আমরা বাহবা দিলাম ।ভাবলাম এত
কোম্পানি দিয়ে কি হবে?
প্রতিযোগিতা করার জন্য ৬
টা কোম্পানি তো আছেই ।
হ্যা, প্রতিযোগিতা করবে । কিন্তু কার
সাথে? নিজের
সাথে কি প্রতিযোগিতা করা যায়?
অবাক হচ্ছেন। তবে চলুন আরেকটু অবাক
হই। দেশের বাজারে সবথেকে বড় দুই
অপারেটরের প্রতিযোগিতা দেখি।
বলছি গ্রামীনফোন ও বাংলালিংক এর
কথা।
নরওয়ে, রাশিয়া, মিশর এই
কয়টা দেশের নামমনে রাখুন।
Telenor- নরওয়েজিয়ান টেলিকম
কোম্পানি। গ্রামীণফোনের ৯০%
শেয়ারের মালিক ।
Orascom Telecom- মিশর ভিত্তিক এই
কোম্পানি বাংলাদেশে বাংলালিংক
নামে ব্যবসা করে।
এতটুকু পর্যন্ত ঠিক ছিল সবকিছু। ঠিক
থাকতো, যদিনা Vimpelcom নামের কোন
কিছু আমাদের সামনে চলে না আসতো।
রাশিয়ান টেলিকম
কোম্পানি Vimpelcomআবার Orascom
এর ৫৩% শেয়ারের মালিক। এতেও
চিন্তার কিছু ছিলনা যদি এই
Vimpelcom এর ৪৭% শেয়ারের মালিক
telenor না হতো ।
সেই টেলিনর। একটাই telenor। একই
দেশে দুইটা কোম্পানির মালিক।
যে দুইটি কোম্পানি আবার দেশের
সবচেয়ে বড় দুইটি মোবাইল অপারেটর ।
তাদের মধ্যে আবার
হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা !!
ব্যাপারটা যেন সেই sunsilk বা clear
শ্যাম্পুর মত। আপনি যাই কিনেন না কেন
টাকাটা uniliver এর পকেটেই যাবে।
প্রতিযোগিতাটা তাহলে ভালই হচ্ছে....!!
©somewhere in net ltd.