নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ জিয়াউদ্দীন বাবলু

স্বাধীনতা প্রিয় ১ জন মানুষ।শুধুই স্বাধীনতা চাই। https://www.facebook.com/md.z.bablu

মোহাম্মদ জিয়াউদ্দীন বাবলু

"মেবি আমি ক্রিয়েটিভ লোক না। কারণ শুনেছি ক্রিয়েটিভ লোকদের তৃপ্তি থাকতে হয় না, অতৃপ্তি থাকতে হয়।" ---হুমায়ূন আহমেদ

মোহাম্মদ জিয়াউদ্দীন বাবলু › বিস্তারিত পোস্টঃ

সময়ের কাছে প্রশ্ন!!!!

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮

তৃতীয় মাত্রায় একটা ঘটনা বলছিল এইরকম...এক মহিলার বাবা মা কে রাজাকারেরা ধরে নিয়ে গিয়েছিল।অনেক বছর ধরে তিনি রাজাকারের বিচার চেয়ে প্রতারিত হয়ে আসছেন।তাই ৫ ফেব্রুয়ারী গণআন্দোলন শুরু হওয়ার সময় তিনি এতই খুশি হয়েছিলেন যে,তার সম্পূর্ণ পরিবার কে নিয়ে আন্দোলন এ যোগ দিয়েছিলেন।যখন তিনি দেখলেন সেখানে আওয়ামী লীগ এর লিডার রা নেতৃত্ব দিচ্ছে।তিনি ভাবলেন এটাও রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে।তখন তিনি আবারো প্রতারিত হয়েছেন ভেবে আন্দোলন এ আর যান নি।



এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু নেহায়েত কম না,যারা ভাবে এইটা আওয়ামী লীগ ফায়দা লুটার চেষ্টা করছে।তাই আন্দোলন তা প্রশ্নবিদ্ধ হয়।যদি এই বিষয় টা বিবেচনা করে হয় তবে নেতৃত্বে আওয়ামী লীগ এর কাউকেই না আনা দরকার ছিলো।



আবার এই কথাও অস্বীকার করা যাবে না যে,সরকার জনগন কে সাপোর্ট দিচ্ছে বলে জনগন পিঠ রাখার জন্য একটি সাপোর্টার পেয়েছে।তাতে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে আরো সফল হয়েছে।আবার এ কথাও বলা যাবে না যে সরকার না থাকলে আন্দোলন বন্ধ হয়ে যেতো।সাধারন জনগন এর আন্দোলন অতীতে কখনো কেউ দমিয়ে রাখতে পারে নি।জনগন যখন সাপোর্টার পেতো না দায়ালে পিঠ ঠেকে যেতো তখন আন্দোলন ভিন্ন রূপ পেতো।হয়তো আন্দোলন আরো অনেক অনেক বেশি জোরদার হতো।কারন এটা জনগন।



আমার কথা হলো এইটা ছিল লীগ দল নির্বিশেষে সবার আন্দোলন।জনগনের আন্দলন।কেও লীগ দল হওয়ার আগে জনগণ হয়েছে।এখানে কেও লীগ বা দলের পরিচয়ে আসে নি।সবাই বাঙ্গালীর পরিচয়ে আসছে।সেই দিক বিবেচনা করলে ইমরান এইচ সরকার ও একজন জনগন।এবং তার যদি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অন্য সবার চাইতে বেশি থাকে তবে কেন দিবে না নেতৃত্ব?সে জনগনের কাতারে এসেছে।লীগ বলে নিজেকে পরিচয় দেয় নি।তেমনি আমরা বি এন পি কেও সাথে চেয়েছিলাম।কিন্তু তারা আসে নি।



এখন প্রশ্ন টা হলো ইমরান এইচ সরকার এর কি আসলেই সেই নেতৃত্বগুণ টা আছে,যার বলে এই বিপুল সংখ্যক মানুষকে এক কাতারে আবদ্ধ করতে পারবে?উত্তর টা আশা করি সময় আর জনগন ই বলে দিবে...?????

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

অনিমেষ তুর্য বলেছেন: B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.