নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশচারী

আকাশচারী বদরুল আমিন

সাধারন একজন মানুষ, ভাবতে ভাল লাগে

আকাশচারী বদরুল আমিন › বিস্তারিত পোস্টঃ

তুমি বৃষ্টি অনুভবে

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪


এক ফোঁটা বৃষ্টি,
হতে পারে হাজার ফোঁটা
অনুভুতি - সৃষ্টির কারন
একান্তে অনুভুতি আর – প্রচন্ড আবেশে কাছাকাছি,
পাশাপাশিতে অবস্থানের -
আনন্দক্ষন তুমি আমার কাছে, অনুভবে –
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়।

প্রতিটি বৃষ্টিকণা ছড়িয়ে দেয় শীতল
স্নীগ্ধ শিহরন, শিরায় শিরায়
অজস্র স্রোতস্বিনীর ধারায় –
অবিরাম আনন্দ –
তোমার ছোঁয়া, তোমার পাওয়া
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়।

রক্ত কণার গতি, দেয় বাড়িয়ে
নিয়ে যায়, সহস্রাব্দিতে হারায় –
তোমার কাছে আমি, আমার কাছে তুমি
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

ওমেরা বলেছেন: অজস্র বৃষ্টির ফোটার মতই ভাল লাগা কবিতায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.