| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোকসেদুল ইসলাম
আসল নাম মোঃ মোকসেদুল ইসলাম। ব্লগে আছি বৈশাখী ঝড় নামের অন্তরালে। উত্তরাঞ্চলের এক দুর্ভিক্ষ পীড়িত এলাকায় আমার জন্ম। ছোট বেলা থেকেই বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে বড় হয়েছি। কিন্তু সত্য প্রকাশে একপা পিছুহটি নি। বাঁকা জিনিস কে সোজা করার চেষ্টা করছি নিরন্তর। ক্ষুব্ধ হই তখন যখন কেউ আমার প্রশংসায় পঞ্চমূখ হয়। প্রশংসা অপেক্ষা সমালোচনাই আমার ভালো লাগে। লেখার প্রতি পাগলামীটা ছোটবেলা থেকেই। ঢাকায় এসে জীবন-যুদ্ধে জড়িয়ে পড়াতে মাঝখানে কিছু দিন বিরতি। জীবনের সাথে যুদ্ধ করতে করতেই বিএসএস এবং এমএসএস টা শেষ করেছি। যখন কিছু মনে হয় তখনই লিখতে বসি। খুব বড় মাপের একজন লেখক হওয়ার ইচ্ছা মনে পুষে রাখছি সবসময়। আমার কাছে সত্য চির সুন্দর। যদি কেউ সত্য বন্ধ করার জন্য মুখ বন্ধ করে দেয় তাহলে সত্যটা হাতের মাধ্যমে বেরিয়ে আসে অনিচ্ছায়। অন্যায়, অবিচার আর মিথ্যার বিরুদ্ধে বৈশাখী ঝড়ের মতোই আমার তান্ডব চলে অবিরত। http://facebook.com/moksedul
আমি বাহবা চাইতে আসিনি আজ তোমার কাছে
না, না করুণা চাইতেও নয়
দাবী নিয়ে এসেছি ঠিকই তবে ক্ষুধার জ্বালায় নয়।
হিসাব চাইতে এসেছি আমি জীবনের হিসাব।
তুমি আমি একই মানুষ একই কর্ম করি
তবে কেমন করে সপ্ততলার ওপরে থাকো তুমি?
মার্সিডিজে চড়ে হাওয়া খাও তুমি
চাইনিজে যাও প্রতিদিন,
নাইট ক্লাবে করো রাত্রি যাপন ফূর্তিতে মাতো রাতদিন।
আর আমি পথের ধুলো গায়ে মেখে থাকি
ভ্যান গাড়ি দূরে থাক খালি পায়ে পথ চলি
দূর হ হতভাগা! বললেও আজকে যাব না চলে
হিসাব তোমায় দিতেই হবে জনতা যে আজ জেগেছে।
ক্ষেপেছে জনতা ক্ষ্যপা বাঘের মতো থামবে না সহজে
হিসাব দিতে না পারলে বাছা মাথাটা রবে না দেহে।
©somewhere in net ltd.